Acts 6:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা একে বলতে শুনেছি যে, সেই নাসরতীয় ঈসা এই স্থান ভেঙ্গে ফেলবে এবং মূসা আমাদের কাছে যেসব নিয়ম-প্রণালী দিয়ে গেছেন, সেসব পরিবর্তন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা তাকে বলতে শুনেছি যে, নাসরতের যীশু এই স্থান ধ্বংস করবে ও মোশি আমাদের কাছে যেসব রীতিনীতি সমর্পণ করেছেন—সেগুলির পরিবর্তন করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমরা ইহাকে বলিতে শুনিয়াছি যে, সেই নাসরতীয় যীশু এই স্থান ভাঙ্গিয়া ফেলিবে, এবং মোশি আমাদের কাছে যে সকল নিয়ম-প্রণালী সমর্পণ করিয়াছেন, সে সকল পরিবর্ত্তন করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা একে বলতে শুনেছি য়ে এই নাসরতীয় যীশু এই স্থান ধ্বংস করবে আর মোশির দেওযা প্রথা বদলে দেবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা আমরা একে বলতে শুনেছি যে, সেই নাসরতীয় যীশু এই স্থান ভেঙ্গে ফেলবে, এবং মোশি আমাদের কাছে যেসমস্ত নিয়ম-কানুন দিয়েছেন, সেগুলো পাল্টে দেবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমরা ইহাকে বলিতে শুনিয়াছি যে, সেই নাসরতীয় যীশু এই স্থান ভাঙ্গিয়া ফেলিবে, এবং মোশি আমাদের কাছে যে সকল নিয়ম-প্রণালী সমর্পণ করিয়াছেন, সেই সকল পরিবর্তন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তাকে এই কথা বলতে শুনেছি যে, সেই নাসরৎ গ্রামের যীশু এই উপাসনা-ঘর ভেংগে ফেলবে এবং মোশি যে চলতি নিয়মগুলো আমাদের দিয়ে গিয়েছেন সেগুলোও বদ্‌লে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তাকে এই কথা বলতে শুনেছি যে, সেই নাসরত গ্রামের ঈসা এই এবাদত-খানা ভেংগে ফেলবে এবং মূসা যে চলতি নিয়মগুলো আমাদের দিয়ে গিয়েছেন সেগুলোও বদলে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ নাসরতের যীশু নাকি এই স্থান ধ্বংস করবে ও মোশি আমাদের যে বিধিব্যবস্থা দিয়ে গেছেন, সমস্ত বদলে দেবে —এই কথা আমরা ওকে বলতে শুনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা একে বলতে শুনেছি যে এই নাসরতীয় যীশু এই স্থান ধ্বংস করবে আর মোশির দেওয়া প্রথা বদলে দেবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা একে বলতে শুনেছি যে, সেই নাসরতীয় যীশু এই স্থান ভেঙে ফেলবে এবং মোশি আমাদের কাছে যে সমস্ত নিয়ম কানুন দিয়েছেন, সেগুলো পাল্টে দেবে।