Acts 6:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই বারো জন প্রেরিত সমস্ত উম্মতদের কাছে ডেকে বললেন, আমরা যে আল্লাহ্র কালাম ত্যাগ করে ভোজনের পরিচর্যা করি, এটা উপযুক্ত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই বারোজন সব শিষ্যকে একত্র আহ্বান করে বললেন, “খাবার পরিবেশনের জন্য ঈশ্বরের বাক্যের পরিচর্যা অবহেলা করা আমাদের পক্ষে ন্যায়সংগত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই বারো জন [প্রেরিত] শিষ্যসমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্য্যা করি, ইহা উপযুক্ত নহে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই বারোজন প্রেরিত সমস্ত অনুগামীদের ডেকে বললেন, ‘লোকদের খাদ্য় পরিবেশন করার জন্যে ঈশ্বরের বাক্য প্রচারের কাজ বন্ধ করা ঠিক নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সেই বারো জন (প্রেরিত) শিষ্যদের কাছে ডেকে বলল, আমরা যে ঈশ্বরের্ বাক্য ছেড়ে খাবার পরিবেশন করি, তা ঠিক নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই বারো জন [প্রেরিত] শিষ্যসমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইহা উপযুক্ত নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সেই বারোজন প্রেরিত্ সব শিষ্যদের এক জায়গায় ডেকে বললেন, “ঈশ্বরের বাক্য প্রচার করা ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে ব্যস্ত থাকা আমাদের পক্ষে ঠিক নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সেই বারোজন সাহাবী সব উম্মতদের এক জায়গায় ডেকে বললেন, “আল্লাহ্র কালাম তবলিগ করা ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে ব্যস্ত থাকা আমাদের পক্ষে ঠিক নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বাদশ প্রেরিত তখন শিষ্যমণ্ডলীকে ডেকে বললেন, দেখ, ভরণপোষণের আয়োজন করতে গিয়ে ঈশ্বরের বাণী প্রচারের কাজ পরিত্যাগ করা আমাদের পক্ষে সমীচীন নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই বারোজন প্রেরিত সমস্ত অনুগামীদের ডেকে বললেন, “লোকদের খাদ্য পরিবেশন করার জন্যে ঈশ্বরের বাক্য প্রচারের কাজ বন্ধ করা ঠিক নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই বারো জন (প্রেরিত) শিষ্যদের কাছে ডেকে বলল, আমরা যে ঈশ্বরের বাক্য ছেড়ে খাবার পরিবেশন করি, তা ঠিক নয়।