Acts 6:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে ভাইয়েরা, তোমরা তোমাদের মধ্য থেকে যাদের সুনাম আছে এবং রূহে ও বিজ্ঞতায় পরিপূর্ণ এমন সাত জনকে বেছে নেও; তাঁদেরকে আমরা এই কাজের ভার দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন সাতজনকে বেছে নাও, যারা পবিত্র আত্মায় ও বিজ্ঞতায় পূর্ণ বলে সুপরিচিত। আমরা এই দায়িত্বভার তাদের উপরে দেবো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাত জনকে দেখিয়া লও; তাঁহাদিগকে আমরা এই কার্য্যের ভার দিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমার ভাইয়েরা, তোমরা নিজেদের মধ্য থেকে সাতজন বিজ্ঞ, পবিত্র আত্মায় পূর্ণ ও সুনাম সম্পন্ন লোককে বেছে নাও৷ আমরা তাদের ওপর এই কাজের ভার দেব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেদের মধ্যে থেকে সুনামধন্য এবং আত্মায় ও জ্ঞানে পরিপূর্ণ সাত জন কে বেছে নাও; তাঁদের আমরা এই কাজের দায়িত্ব দেব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাত জনকে দেখিয়া লও; তাঁহাদিগকে আমরা এই কার্যের ভার দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন সাতজন লোককে তোমরা বেছে নাও যাঁদের সবাই সম্মান করে এবং যাঁরা পবিত্র আত্মায় ও জ্ঞানে পূর্ণ। আমরা তাঁদের উপরেই এই সেবা-কাজের ভার দিয়ে নিজেরা প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারে মন দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন সাতজন লোককে তোমরা বেছে নাও যাঁদের সবাই সম্মান করে এবং যাঁরা পাক-রূহে ও জ্ঞানে পূর্ণ। আমরা তাঁদের উপরেই এই সেবা-কাজের ভার দিয়ে নিজেরা মুনাজাত ও আল্লাহ্র কালাম তবলিগে মন দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং ভাইসব, তোমাদের মধ্যে থেকে সুখ্যাতি সম্পন্ন, প্রজ্ঞা ও আত্মায় পূর্ণ সাতজনকে মনোনীত কর। আমরা তাদের হাতে এই কাজের ভার অর্পণ করব,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমার ভাইরা, তোমরা নিজেদের মধ্য থেকে সাতজন বিজ্ঞ, পবিত্র আত্মায় পূর্ণ ও সুনাম সম্পন্ন লোককে বেছে নাও৷ আমরা তাদের ওপর এই কাজের ভার দেব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেদের মধ্যে থেকে সুনামধন্য এবং আত্মায় ও জ্ঞানে পরিপূর্ণ সাত জনকে বেছে নাও; তাঁদের আমরা এই কাজের দায়িত্ব দেব।