Acts 6:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হল এবং তারা ঈমানে ও পাক-রূহে পরিপূর্ণ স্তিফানকে মনোনীত করলো। এছাড়া, তারা ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা ও ্‌এণ্টিয়কের ইহুদী-ধর্মাবলম্বী নিকলায়কে মনোনীত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই প্রস্তাব সমস্ত দলের কাছে সন্তোষজনক হল। তারা স্তিফানকে মনোনীত করল, যিনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন; এবং ফিলিপ, প্রখোর, নিকানর, তিমোন, পার্মেনাস ও আন্তিয়খের নিকোলাসকে, যিনি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয় জনকে মনোনীত করিল, স্তিফান—ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন—এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকলায়, ইনি আন্তিয়খিয়াস্থ যিহূদী-ধর্ম্মাবলম্বী;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের এই প্রস্তাব সকল বিশ্বাসীকে খুশী করল, তাই তারা এদের মনোনীত করলেন; স্তিফান ইনি ঈশ্বরে বিশ্বাসী ও পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন৷ ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা ও নিকলায় ইনি ছিলেন আন্তিয়খিযার লোক, যিনি ইহুদী ধর্ম গ্রহণ করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথায় সমস্ত লোক খুশি হল, আর তারা এই ক'জনকে বেছে নেওয়া হলো, স্তিফান- এ ব্যক্তি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন- এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকালয়, ইনি আন্তীয়খিয়াস্থ যিহূদী-ধর্মে বিশ্বাসী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয় জনকে মনোনীত করিল, স্তিফান - ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন - এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকোলায়, ইনি আন্তিয়খিয়াস্ত যিহূদী-ধর্মাবলম্বী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দলের সকলেরই এই কথা ভাল লাগল। বিশ্বাসে ও পবিত্র আত্মায় পূর্ণ স্তিফানকে তারা বেছে নিল। এছাড়া তারা ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা ও আন্তিয়খিয়া শহরের নিকলায়কেও বেছে নিল। এই নিকলায় অযিহূদী হয়েও যিহূদী ধর্ম পালন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দলের সকলেরই এই কথা ভাল লাগল। বিশ্বাসে ও পাক-রূহে পূর্ণ স্তিফানকে তারা বেছে নিল। এছাড়া তারা ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা ও এণ্টিয়ক শহরের নিকলায়কেও বেছে নিল। এই নিকলায় অ-ইহুদী হয়েও ইহুদী ধর্ম পালন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরিত শিষ্যদের এই প্রস্তাব সকলের মনঃপূত হল। তাঁরা তখন বিশ্বাস ও পবিত্র আত্মায় পূর্ণ স্তিফান নামে এক ব্যক্তিকে এবং ফিলিপ, প্রকোরাস, নিকানর, তিমোন, পার্মিনাস এবং এণ্টিয়ক নিবাসী নিকোলাসকে মনোনীত করলেন। নিকোলাস ছিলেন ইহুদী ধর্মে ধর্মান্তরিত অইহুদী ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের এই প্রস্তাব সকল বিশ্বাসীকে খুশী করল, তাই তারা এদের মনোনীত করলেন: স্তিফান (ইনি ঈশ্বরে বিশ্বাসী ও পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন৷) ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা ও নিকলায় (ইনি ছিলেন আন্তিয়খিযার লোক, যিনি ইহুদী ধর্ম গ্রহণ করেছিলেন৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথায় সমস্ত লোক খুশি হল, আর তারা এই কজনকে মনোনীত করলো, স্তিফান এ ব্যক্তি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকালয়, ইনি আন্তিয়খিয়াস্থ ধর্মান্তরিত বিশ্বাসী;