Acts 6:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা এঁদেরকে প্রেরিতদের সম্মুখে উপস্থিত করলো এবং তাঁরা মুনাজাত করে এঁদের উপরে হস্তার্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এই সাতজনকে প্রেরিতশিষ্যদের কাছে উপস্থিত করল, যাঁরা প্রার্থনা করে তাঁদের উপরে হাত রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ইহাঁদিগকে প্রেরিতগণের সম্মুখে উপস্থিত করিল, এবং তাঁহারা প্রার্থনা করিয়া ইহাঁদের উপরে হস্তার্পণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা এদের সকলকে প্রেরিতদের সামনে হাজির করল; আর প্রেরিতেরা প্রার্থনা করে তাঁদের ওপর হাত রাখলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা এদেরকে প্রেরিতদের সামনে উপস্থিত করল, এবং তাঁরা তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ইহাঁদিগকে প্রেরিতগণের সম্মুখে উপস্থিত করিল, এবং তাঁহারা প্রার্থনা করিয়া ইঁহাদের উপরে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা এই লোকদের প্রেরিত্‌দের কাছে নিয়ে গেল। তখন প্রেরিতেরা প্রার্থনা করলেন এবং কাজে নিযুক্ত করবার জন্য তাঁদের উপর হাত রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা এই লোকদের সাহাবীদের কাছে নিয়ে গেল। তখন সাহাবীরা মুনাজাত করলেন এবং কাজে নিযুক্ত করবার জন্য তাঁদের উপর হাত রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের তাঁরা প্রেরিত শিষ্যদের কাছে নিয়ে এলেন। প্রেরিতেরা প্রার্থনা নিবেদন করে তাঁদের উপরে হস্তার্পণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা এদের সকলকে প্রেরিতদের সামনে হাজির করল; আর প্রেরিতরা প্রার্থনা করে তাঁদের ওপর হাত রাখলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা এদেরকে প্রেরিতদের সামনে উপস্থিত করল এবং তাঁরা তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করলেন।