Acts 6:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র কালাম ছড়িয়ে পড়তে লাগল এবং জেরুশালেমে উম্মতের সংখ্যা অতিশয় বৃদ্ধি পেতে লাগল; আর ইমামদের মধ্যে অনেক লোক ঈমানের বশবর্তী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ল। জেরুশালেমে শিষ্যদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেল এবং বহুসংখ্যক যাজক বিশ্বাসের প্রতি বাধ্য হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং যিরূশালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্ত্তী হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের বাক্য়ের বহুল প্রচার হল, ফলে জেরুশালেমে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল, এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রীষ্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ঈশ্বরের বাক্য ছড়িয়ে গেল, এবং যিরুশালেমে শিষ্যদের সংখ্যা বাড়তে লাগল; আর যাজকদের মধ্যে অনেক লোক বিশ্বাস করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং যিরূশালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্তী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে লাগল, আর যিরূশালেমে শিষ্যদের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে লাগল এবং পুরোহিতদের মধ্যে অনেকে খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসকে মেনে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে আল্লাহ্র কালাম ছড়িয়ে পড়তে লাগল, আর জেরুজালেমে উম্মতদের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে লাগল এবং ইমামদের মধ্যে অনেকে ঈসায়ী ঈমানকে মেনে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বাণী ক্রমশঃ ছড়িয়ে পড়তে লাগল। জেরুশালেমে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল বহুগুণ এবং পুরোহিতদের বিরাট একটি দল খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হল, ফলে জেরুশালেমে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল, এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রীষ্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের বাক্য ছড়িয়ে গেল এবং যিরুশালেমে শিষ্যদের সংখ্যা বাড়তে লাগল; আর যাজকদের মধ্যে অনেক লোক বিশ্বাস করল।