Acts 6:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যাকে মুক্ত-করা লোকদের মজলিস-খানা বলে, তার কয়েক জন এবং কোন কোন কুরীণীয় ও আলেক্জান্দ্রিয়ার লোক এবং কিলিকিয়া ও এশিয়ার কতগুলো লোক উঠে স্তিফানের সঙ্গে বাদানুবাদ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে মুক্ত-মানুষদের (যেমন বলা হত) সমাজভবনের সদস্যরা প্রতিবাদ করল। এরা ছিল, কুরীণ ও আলেকজান্দ্রিয়া এবং সেই সঙ্গে কিলিকিয়া ও এশিয়া প্রদেশের ইহুদিরা। এই লোকেরা স্তিফানের সঙ্গে তর্ক শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহাকে লিবর্ত্তীনদের সমাজ-গৃহ বলে, তাহার কয়েক জন, এবং কোন কোন কুরীণীয় ও আলেক্সান্দ্রীয় লোক, এবং কিলিকিয়া ও এশিয়ার কতকগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদানুবাদ করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ইহুদীদের মধ্যে কিছু লোক এসে স্তিফানেব সঙ্গে তর্ক শুরু করল৷ তাদের মধ্যে কেউ কেউ সমাজ-গৃহ থেকে এসেছিল যাদের নাম ছিল লিবর্ত্তীনদের সমাজ-গৃহ, আলেকসান্দ্রীয় ও কুরীনীয় কিছু ইহুদীরা এই সমাজ-গৃহে য়েত৷ অন্য ইহুদীরা কিলিকিযা ও এশিযা থেকে এসেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যাকে লিবর্ত্তীনয়দের সমাজ-গৃহ [ধর্ম-গৃহ] বলে, তার কয়েক জন, এবং কুরিনীয় ও আলেক্সান্দ্রিয় লোক, এবং কিলিকিয়া ও এশিয়ার কতগুলো লোক উঠে স্তিফানের সাথে তর্ক বিতর্ক করতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহাকে লিবর্ত্তীনদের সমাজগৃহ বলে, তাহার কয়েক জন, এবং কোন কোন কুরীণীয় ও আলেক্সান্দ্রীয় লোক, এবং কিলিকিয়া ও এশিয়ার কতকগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদানুবাদ করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সমাজ-ঘরকে মুক্ত-করা লোকদের সমাজ-ঘর বলা হত সেই সমাজ-ঘরের কয়েকজন লোক স্তিফানের পিছনে লাগল। তারা ছিল কুরীণী ও আলেক্জান্দ্রিয়া শহরের এবং কিলিকিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন যিহূদী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে মজলিস-খানাকে মুক্ত-করা লোকদের মজলিস-খানা বলা হত সেই মজলিস-খানার কয়েকজন লোক স্তিফানের পিছনে লাগল। তারা ছিল কুরীণী ও আলেকজান্দ্রিয়া শহরের এবং কিলিকিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতে মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসদের (এই নামেই তারা আখ্যাত) সমাজভবনের কয়েকজন সদস্য, সাইরিনি ও আলেকজান্দ্রিয়া নিবাসী কিছু লোক এবং সিলিসিয়া ও এশিয়ার কয়েকজন লোক স্তিফানের সঙ্গে বাদানুবাদ আরম্ভ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইহুদীদের মধ্যে কিছু লোক এসে স্তিফানেব সঙ্গে তর্ক শুরু করল৷ তাদের মধ্যে কেউ কেউ সমাজ-গৃহ থেকে এসেছিল যাদের নাম ছিল লিবর্ত্তীনদের সমাজ-গৃহ, আলেকসান্দ্রীয় ও কুরীনীয়৷ কিছু ইহুদীরা এই সমাজ-গৃহে যেত৷ অন্য ইহুদীরা কিলিকিয়া ও এশিয়া থেকে এসেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাকে লিবর্ত্তীনয়দের সমাজঘর বলে, তার কয়েক জন এবং কুরিনীয় ও আলেকসান্দ্রিয় শহরের লোক এবং কিলিকিয়া ও এশিয়ার অঞ্চলের কতগুলো লোক উঠে স্তিফানের সাথে তর্ক বিতর্ক করতে লাগল।