Acts 7:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত মিসর ও কেনান দেশে দুর্ভিক্ষ হল, বড়ই কষ্ট উপস্থিত হল, আর আমাদের পূর্বপুরুষদের খাদ্যের অভাব হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারপরে সমস্ত মিশরে ও কনানে এক দুর্ভিক্ষ হল এবং ভীষণ কষ্ট উপস্থিত হল। আমাদের পিতৃপুরুষেরা খাদ্যের সন্ধান পেলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত মিসরে ও কনানে দুর্ভিক্ষ হইল, বড়ই ক্লেশ ঘটিল, আর আমাদের পিতৃপুরুষদের ভক্ষ্যের অভাব হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সারা মিশরে ও কনান দেশে প্রচণ্ড খরা হল৷ এমন খরা যাতে কোন ফসল উত্‌পন্ন হল না, এতে লোকেরা মহাকষ্টে পড়ল৷ আমাদের পিতৃপুরুষদের খাদ্য়বস্তুর অভাব হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সমস্ত মিশরে ও কনানে দুর্ভিক্ষ হল, লোকেরা খুব কষ্ট পেতে থাকল, আর আমাদের পূর্বপুরুষদের খাবারের অভাব হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত মিসরে ও কনানে দুর্ভিক্ষ হইল, বড়ই ক্লেশ ঘটিল, আর আমাদের পিতৃপুরুষদের ভক্ষ্যের অভাব হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তার পরে সারা মিসর ও কনান দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তাতে যখন খুব কষ্ট উপস্থিত হল তখন আমাদের পূর্বপুরুষেরা খাবার পেলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তার পরে সারা মিসর ও কেনান দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তাতে যখন খুব কষ্ট উপস্থিত হল তখন আমাদের পূর্বপুরুষেরা খাবার পেলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একসময় সমগ্র মিশর ও কনান দেশে দেখা দিল দুর্ভিক্ষ। নেমে এল মহা বিপর্যয়। আমাদের পূর্বপুরুষেরা কোথাও পেলেন না খাদ্যের সন্ধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সারা মিশরে ও কনান দেশে প্রচণ্ড খরা হল — এমন খরা যাতে কোন ফসল উত্পন্ন হল না, এতে লোকেরা মহাকষ্টে পড়ল৷ আমাদের পিতৃপুরুষদের খাদ্যবস্তুর অভাব হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত মিশরে ও কনানে দূর্ভিক্ষ হল, লোকেরা খুব কষ্ট পেতে থাকল, আর আমাদের পূর্বপুরুষদের খাবারের অভাব হল।