Acts 7:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয়বারে ইউসুফ আপন ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ইউসুফের পরিবার সম্বন্ধে ফেরাউন জানতে পারলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দ্বিতীয় যাত্রায় যোষেফ তাঁর ভাইদের কাছে আত্মপরিচয় দিলেন, আর ফরৌণ যোষেফের পরিবারের বিষয়ে জানতে পারলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় বারে যোষেফ আপন ভ্রাতাদের পরিচিত হইলেন, এবং যোষেফের জাতি ফরৌণের কাছে ব্যক্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁদের সেই ছিল প্রথমবার মিশরে যাওযা৷ তাঁরা যখন দ্বিতীয়বার সেখানে গেলেন, তখন য়োষেফ নিজে থেকে তাঁর ভাইয়েদের কাছে আত্মপরিচয় দিলেন৷ য়োষেফের পরে পরিজনদের সংবাদ ফরৌণ শুনতে পেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে দ্বিতীয়বারে যোষেফ নিজের ভাইদের সাথে পরিচিত হলেন, এবং যোষেফের বংশ সম্পর্কে ফরৌণ জানতে পারলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় বারে যোষেফ আপন ভ্রাতাদের সংগে পরিচিত হইলেন, এবং যোষেফের জাতি ফরৌণের কাছে ব্যক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় বারে যোষেফ ভাইদের জানালেন তিনি কে। সেই সময় ফরৌণ যোষেফের পরিবারের বিষয় জানতে পারলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় বারে ইউসুফ ভাইদের জানালেন তিনি কে। সেই সময় ফেরাউন ইউসুফের পরিবারের বিষয় জানতে পারলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা যখন দ্বিতীয়বার সেখানে গেলেন তখন তাঁরা তাঁদের ভাই যোষেফকে চিনতে পারলেন এবং তাঁদের সঙ্গে আত্মীয়সম্বন্ধের কথা ফারাও এর কাছে প্রকাশিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের সেই ছিল প্রথমবার মিশরে যাওয়া৷ তাঁরা যখন দ্বিতীয়বার সেখানে গেলেন, তখন যোষেফ নিজে থেকে তাঁর ভাইদের কাছে আত্মপরিচয় দিলেন৷ যোষেফের পরে পরিজনদের সংবাদ ফরৌণ শুনতে পেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দ্বিতীয়বারে যোষেফ নিজের ভাইদের সাথে পরিচিত হলেন এবং যোষেফের বংশ সম্পর্কে ফরৌণ জানতে পারলেন।