Acts 7:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁকে বাইরে ফেলে দেওয়া হলে ফেরাউনের কন্যা তুলে নেন ও তাঁর নিজের পুত্র করার উদ্দেশ্যে প্রতিপালন করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে যখন বাইরে রেখে দেওয়া হল, ফরৌণের মেয়ে তাঁকে তুলে নিলেন ও তাঁর নিজের ছেলের মতো তাঁকে প্রতিপালন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হইলে ফরৌণের কন্যা তুলিয়া লন, ও আপনার পুত্র করিবার উদ্দেশ্যে প্রতিপালন করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তাঁকে বাইরে রেখে দেওযা হলে ফরৌণের কন্যা তাঁকে কুড়িয়ে এনে তাঁর নিজের ছেলের মত মানুষ করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁকে বাইরে ফেলে দিলে ফরৌনের মেয়ে তুলে নেয়, ও নিজের ছেলে করার জন্য লালন-পালন করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হইলে ফরৌণের কন্যা তুলিয়া লন, ও আপনার পুত্র করিবার উদ্দেশ্যে প্রতিপালন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যখন তাঁকে বাইরে ফেলে রাখা হল তখন ফরৌণের মেয়ে তাঁকে নিয়ে গিয়ে নিজের ছেলের মতই মানুষ করে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যখন তাঁকে বাইরে ফেলে রাখা হল তখন ফেরাউনের মেয়ে তাঁকে নিয়ে গিয়ে নিজের ছেলের মতই মানুষ করে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন তাঁকে বাইরে ফেলে দেওয়া হল তখন ফারাও-দুহিতা তাঁকে দত্তকরূপে গ্রহণ করলেন এবং নিজের ছেলের মতই পালন করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তাঁকে বাইরে রেখে দেওয়া হলে ফরৌণের কন্যা তাঁকে কুড়িয়ে এনে তাঁর নিজের ছেলের মত মানুষ করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁকে বাইরে ফেলে দিলে ফরৌণের মেয়ে তুলে নেয়, ও নিজের ছেলে করার জন্য লালন পালন করলেন।