Acts 7:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“তুমি স্বদেশ থেকে ও তোমার জ্ঞাতি কুটুম্বদের মধ্য থেকে বের হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর বলেছিলেন, ‘তুমি তোমার দেশ ও তোমার আত্মীয়স্বজন ত্যাগ করো এবং আমি যে দেশ তোমাকে দেখাব, সেই দেশে যাও।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য হইতে বাহির হও, এবং আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তাঁকে বলেছিলেন, ‘তুমি তোমার স্বদেশ ও স্বজনের মধ্য থেকে চলে এস, আর আমি য়ে দেশ দেখাব সেই দেশে যাও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তুমি নিজের দেশ থেকে ও সমস্ত আত্মীয়-স্বজনদের কাছ থেকে বাইরে বের হও, এবং আমি যেদেশ তোমাকে দেখাই, সেদেশে চল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য হইতে বাহির হও, এবং আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘তুমি তোমার দেশ ও আত্মীয়-স্বজন ছেড়ে আমি যে দেশ তোমাকে দেখাব সেই দেশে যাও।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘তুমি তোমার দেশ ও আত্মীয়-স্বজন ছেড়ে আমি যে দেশ তোমাকে দেখাব সেই দেশে যাও।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলেছিলেন, ‘তুমি তোমার দেশ ও আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে এস, যে দেশ আমি তোমাকে দেখাব, সেই দেশে চল।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তাঁকে বলেছিলেন, ‘তুমি তোমার স্বদেশ ও স্বজনের মধ্য থেকে চলে এস, আর আমি যে দেশ দেখাব সেই দেশে যাও৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তুমি নিজের দেশ থেকে ও সমস্ত আত্মীয় স্বজনদের কাছ থেকে বাইরে বের হও এবং আমি যেদেশ তোমাকে দেখাই, সেদেশে চল।”