Acts 7:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা সেই দৃশ্য দেখে আশ্চর্য জ্ঞান করলেন, আর ভাল করে দেখবার জন্য কাছে যাচ্ছেন, এমন সময়ে প্রভুর এই বাণী শোনা গেল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন তা দেখলেন, সেই দৃশ্যে তিনি চমৎকৃত হলেন। আরও নিবিড়ভাবে লক্ষ্য করার জন্য যেই তিনি এগিয়ে গেলেন, তিনি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি দেখিয়া সেই দৃশ্যে আশ্চর্য্য জ্ঞান করিলেন, আর ভাল করিয়া দেখিবার নিমিত্ত নিকটে যাইতেছেন, এমন সময়ে প্রভুর এই বাণী হইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই দেখে মোশি আশ্চর্য হয়ে আরো ভাল করে দেখবার জন্য যখন কাছে গেলেন, তখন প্রভুর এই রব শুনলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মোশী সে দৃশ্য দেখে আশ্চর্য হয়ে উঠল, আরও ভালো করে দেখার জন্য কাছে যাচ্ছিল, এমন সময়ে প্রভুর এক আওয়াজ শোনা গেল, বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি দেখিয়া সেই দৃশ্যে আশ্চর্য জ্ঞান করিলেন, আর ভাল করিয়া দেখিবার নিমিত্ত নিকটে যাইতেছেন, এমন সময়ে প্রভুর এই বাণী হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে মোশি আশ্চর্য হয়ে গেলেন। ভাল করে দেখবার জন্য কাছে গেলে পর তিনি প্রভুর এই কথা শুনতে পেলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে মূসা আশ্চর্য হয়ে গেলেন। ভাল করে দেখবার জন্য কাছে গেলে পর তিনি মাবুদের এই কথা শুনতে পেলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি এই দৃশ্য দেখে খুব আশ্চর্য হয়ে গেলন এবং কি ব্যাপার দেখবার জন্য কাছে যেতেই প্রভুর কথা শুনতে পেলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেখে মোশি আশ্চর্য্য হয়ে আরো ভাল করে দেখবার জন্য যখন কাছে গেলেন, তখন প্রভুর এই রব শুনলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি সে দৃশ্য দেখে আশ্চর্য্য হয়ে উঠল, আরও ভালো করে দেখার জন্য কাছে যাচ্ছিল, এমন দিনের প্রভুর এক আওয়াজ শোনা গেল, বললেন,