Acts 7:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“আমি তোমার পূর্বপুরুষদের আল্লাহ্‌, ইব্রাহিমের, ইস্‌হাকের ও ইয়াকুবের আল্লাহ্‌।” তখন মূসা ভয়ে কাঁপতে লাগলেন এবং ভাল করে তাকিয়ে দেখবার সাহস করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের ঈশ্বর।’ মোশি ভয়ে কাঁপতে লাগলেন, সেদিকে তাকানোর সাহস তাঁর রইল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি ত্রাসযুক্ত হওয়াতে ভাল করিয়া দেখিতে সাহস করিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর৷’ মোশি ভয়ে কাঁপতে লাগলেন, ভালভাবে তাকাতেও সাহস করলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“ আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর।” তখন মোশী ভয় পেয়ে ভাল করে আর দেখার সাহস করলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি ত্রাসযুক্ত হওয়াতে ভাল করিয়া দেখিতে সাহস করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর-অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের ঈশ্বর।’ তখন মোশি ভয়ে কাঁপতে লাগলেন; তাকিয়ে দেখবার সাহস পর্যন্ত তাঁর হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আমি তোমার পূর্বপুরুষদের আল্লাহ্‌- ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আল্লাহ্‌।’ তখন মূসা ভয়ে কাঁপতে লাগলেন; তাকিয়ে দেখবার সাহস পর্যন্ত তাঁর হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘আমিই তোমার পিতৃকুলের ঈশ্বর, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর।’ মোশি ভয়ে কাঁপতে লাগলেন এবং সেদিকে আর তাকাতে সাহস করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর৷’ মোশি ভয়ে কাঁপতে লাগলেন, ভালভাবে তাকাতেও সাহস করলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি ভয় পেয়ে ভাল করে আর দেখার সাহস করলেন না।