Acts 7:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনিই মিসরে, লোহিত সাগরে ও মরুভূমিতে চল্লিশ বছর কাল নানা রকম অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কাজ সাধন করে তাদেরকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের মিশর থেকে বের করে আনলেন এবং মিশরে, লোহিত সাগরে ও চল্লিশ বছর যাবৎ মরুপ্রান্তরে বিভিন্ন বিস্ময়কর কাজ ও অলৌকিক চিহ্নকাজ সম্পন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনিই মিসরে, লোহিত সমুদ্রে ও প্রান্তরে চল্লিশ বৎসর কাল নানাবিধ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কার্য্য সাধন করিয়া তাহাদিগকে বাহির করিয়া আনিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর মোশি লোকদের মিশর থেকে বের করে আনলেন৷ তিনি মিশরে, লোহিত সাগরে আর প্রান্তরে চল্লিশ বছর ধরে বহু অলৌকিক ও পরাক্রমের কাজ করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি মিশরে, লোহিত সমুদ্রে ও মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত্য নানারকম অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কাজ করে তাদের বের করে আনলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনিই মিসরে, লোহিত সমুদ্রে ও প্রান্তরে চল্লিশ বৎসর কাল নানাবিধ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কার্য সাধন করিয়া তাহাদিগকে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মোশিই মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন এবং মিসর দেশে, লোহিত সাগরে ও চল্লিশ বছর ধরে মরু-এলাকায় অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন-কাজ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে এনেছিলেন এবং মিসর দেশে, লোহিত সাগরে ও চল্লিশ বছর ধরে মরুভূমিতে অনেক কুদরতি ও চিহ্ন-কাজ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মিশর দেশে, লোহিত সাগরে ও জনহীন প্রানতের চল্লিশ বৎসর ধরে নানা অলৌকিক কীর্তি সম্পাদন করে সেখান থেকে তাদের উদ্ধার করে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি লোকদের মিশর থেকে বার করে আনলেন৷ তিনি মিশরে, লোহিত সাগরে আর প্রান্তরে চল্লিশ বছর ধরে বহু অলৌকিক ও পরাক্রমের কাজ করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মিশরে, লোহিত সমুদ্রে ও মরূপ্রান্তে চল্লিশ বছর পর্যন্ত নানারকম অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কাজ করে তাদের বের করে আনলেন।