Acts 7:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বরং মোলকের তাঁবু ও রিফন্‌ দেবতার তারা তুলে বহন করেছিলে, সেই মূর্তিদ্বয়, যা তোমরা পূজা করার জন্য গড়েছিলে; আর আমি তোমাদেরকে ব্যাবিলনের ওদিকে নির্বাসিত করবো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তুলে ধরেছিলে মোলকের সেই সমাগম তাঁবু ও তোমাদের দেবতা রিফনের প্রতীক, তারকা— যে দুই মূর্তি তোমরা উপাসনার জন্য নির্মাণ করেছিলে। আমি তাই তোমাদের ব্যাবিলনের সীমানার ওপারে নির্বাসনে পাঠাব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বরং মোলকের তাম্বু ও রিফন্‌ দেবতার তারা তুলিয়া বহন করিয়াছিলে, সেই মূর্ত্তিদ্বয়, যাহা তোমরা পূজা করিবার জন্য গড়িয়াছিলে; আর আমি তোমাদিগকে বাবিলের ওদিকে নির্ব্বাসিত করিব।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা মোলক দেবতার পূজার তাঁবু, রিফান দেবতার নক্ষত্রের প্রতিমূর্তি বহন করেছিলে৷ পূজা করবার জন্যই তোমরা ঐসব দেবতার মূর্তি গড়েছিলে৷ তাই আমি তোমাদের বাবিলের ওপারে নির্বাসনে পাঠাব৷’ আমোষ 5:25-27
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা বরং মোলকের তাঁবু ও রিফন দেবতার তারা তুলে নিয়ে বহন করেছ, সেই মূর্তিগুলো, যা তোমরা পূজো করার জন্য গড়েছিলে;আর আমি তোমাদের বাবিলের ওদিকে নির্বাসিত করব।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বরং মোলকের তাম্বু ও রিফন্‌ দেবতার তারা তুলিয়া বহন করিয়াছিলে, সেই মূর্তিদ্বয়, যাহা তোমরা পূজা করিবার জন্য গড়িয়াছিলে; আর আমি তোমাদিগকে বাবিলের ওদিকে নির্বাসিত করিব।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, বরং পূজা করবার জন্য যে প্রতিমা তোমরা তৈরী করেছিলে সেই মোলক দেবের মূর্তি আর তোমাদের রিফণ দেবতার তারা তোমরা বয়ে নিয়ে গিয়েছিলে। কাজেই আমি বাবিল দেশের ওপাশে বন্দী হিসাবে তোমাদের পাঠিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, বরং পূজা করবার জন্য যে মূর্তি তোমরা তৈরী করেছিলে সেই মোলক দেবের মূর্তি আর তোমাদের রিফণ দেবতার তারা তোমরা বয়ে নিয়ে গিয়েছিলে। কাজেই আমি ব্যাবিলন দেশের ওপাশে বন্দী হিসাবে তোমাদের পাঠিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্মাণ করেছিল তোমরাযে মূর্তিগুলি পূজার উদ্দেশ্যেসেই মোলক দেবতার প্রতীক তারকাবহন করেছ তোমরা।তাই তোমাদের আমি নির্বাসন দেবব্যাবিলনের সীমার ওপারে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা মোলক দেবতার পূজার তাঁবু, রিফান দেবতার নক্ষত্রের প্রতিমূর্তি বহন করেছিলে৷ পূজা করবার জন্যই তোমরা ঐসব দেবতার মূর্তি গড়েছিলে৷ তাই আমি তোমাদের বাবিলের ওপারে নির্বাসনে পাঠাব৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বরং মোলকের তাঁবু ও রিফন দেবতার তারা তুলে নিয়ে বহন করেছ, সেই মুর্ত্তিগুলো, যা তোমরা পূজো করার জন্য গড়েছিলে; আর আমি তোমাদের বাবিলের ওদিকে নির্বাসিত করব।