Acts 7:46 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইনি আল্লাহ্‌র দৃষ্টিতে মেহেরবানী লাভ করলেন এবং ইয়াকুবের আল্লাহ্‌র জন্য এক আবাস প্রস্তুত করার অনুমতি যাচ্ঞা করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ঈশ্বরের অনুগ্রহ উপভোগ করলেন এবং যাকোবের ঈশ্বরের জন্য একটি আবাসগৃহ নির্মাণ করার জন্য অনুমতি চাইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, এবং যাকোবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচ্ঞা করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দাযূদ ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ অনুগ্রহ লাভ করলেন আর যাকোবের ঈশ্বরের জন্য এক গৃহ নির্মাণ করার অনুমতি চাইলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইনি ঈশ্বরের চোখে অনুগ্রহ পেলেন, এবং যাকোবের ঈশ্বরের জন্য একটি গৃহ নির্ম্মাল করার জন্য অনুমতি চাইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইলেন, এবং যাকোবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচ্ঞা করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ ঈশ্বরের দয়া পেয়ে যাকোবের ঈশ্বরের থাকবার ঘর তৈরী করবার জন্য অনুমতি চেয়েছিলেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ আল্লাহ্‌র রহমত পেয়ে ইয়াকুবের আল্লাহ্‌র থাকবার ঘর তৈরী করবার জন্য অনুমতি চেয়েছিলেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দাউদ ঈশ্বরের অনুগ্রহলাভ করেছিলেন এবং যাকোবের* আরাধ্য ঈশ্বরের জন্য এক মন্দির নির্মাণ করার অনুমতি প্রার্থনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদ ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ অনুগ্রহ লাভ করলেন আর যাকোবের ঈশ্বরের জন্য এক গৃহ নির্মাণ করার অনুমতি চাইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেলেন এবং যাকোবের ঈশ্বরের জন্য একটি ঘর নির্ম্মাণ করার জন্য অনুমতি চাইলেন;