Acts 7:55 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি পাক-রূহে পরিপূর্ণ হয়ে বেহেশতের প্রতি এক দৃষ্টে চেয়ে দেখলেন যে, আল্লাহ্র মহিমা রয়েছে এবং ঈসা আল্লাহ্র ডান পাশে দাঁড়িয়ে আছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু স্তিফান, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের প্রতি একদৃষ্টে চেয়ে রইলেন। তিনি ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। আরও দেখলেন যে যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিলেন যে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন আর দেখলেন ঈশ্বরের মহিমা, দেখলেন যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে একনজরে চেয়ে দেখলেন যে, ঈশ্বরের মহিমা রয়েছে, এবং যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাহিয়া দেখিলেন যে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু স্তিফান পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। তিনি যীশুকে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু স্তিফান পাক-রূহে পূর্ণ হয়ে বেহেশতের দিকে তাকিয়ে আল্লাহ্র মহিমা দেখতে পেলেন। তিনি ঈসাকে আল্লাহ্র ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তিফান পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে একদৃষ্টে চেয়ে রইলেন স্বর্গের দিকে। দেখলেন সেখানে ঈশ্বরের মহিমা। ঈশ্বরের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন যীশু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন আর দেখলেন ঈশ্বরের মহিমা, দেখলেন যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে এক নজরে চেয়ে ঈশ্বরের মহিমা দেখলেন এবং যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন,