Acts 7:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পিতৃকুলপতিরা ইউসুফের প্রতি ঈর্ষা করে তাঁকে বিক্রি করলে তিনি মিসরে নীত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যেহেতু পিতৃকুলপতিরা যোষেফের প্রতি ঈর্ষান্বিত হয়েছিলেন, তারা তাঁকে মিশরে ক্রীতদাসরূপে বিক্রি করে দিলেন। কিন্তু ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পিতৃকুলপতিরা যোষেফের প্রতি ঈর্ষা করিয়া তাঁহাকে বিক্রয় করিলে তিনি মিসরে নীত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তাদের সেই পিতাগণ য়োষেফের প্রতি ঈর্ষান্বিত হলেন৷ য়োষেফকে দাস ব্যবসাযীদের কাছে বিক্রি করা হলে তাকে মিশরে নিয়ে আসা হল, কিন্তু ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পিতৃকুলপতিরা যোষেফের উপর হিংসা করে তাঁকে বিক্রি করলে তিনি মিশরে যান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পিতৃকুলপতিরা যোষেফের প্রতি ঈর্ষা করিয়া তাঁহাকে বিক্রয় করিলে তিনি মিসরে নীত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই গোষ্ঠী-পিতারা হিংসা করে যোষেফকে দাস হিসাবে মিসর দেশে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর যোষেফের সংগে থেকে সমস্ত কষ্ট ও বিপদ থেকে তাঁকে রক্ষা করলেন। এছাড়া ঈশ্বর যোষেফকে জ্ঞান দান করলেন এবং মিসরের রাজা ফরৌণের সুনজরে আনলেন। সেইজন্য ফরৌণ তাঁকে মিসরের শাসনকর্তা ও নিজের বাড়ীর কর্তা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই গোষ্ঠী-পিতারা হিংসা করে ইউসুফকে গোলাম হিসাবে মিসর দেশে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ্ ইউসুফের সংগে থেকে সমস্ত কষ্ট ও বিপদ থেকে তাঁকে রক্ষা করলেন। এছাড়া আল্লাহ্ ইউসুফকে জ্ঞান দান করলেন এবং মিসরের বাদশাহ্ ফেরাউনের সুনজরে আনলেন। সেইজন্য ফেরাউন তাঁকে মিসরের শাসনকর্তা ও নিজের বাড়ীর কর্তা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কুলপতিরা ঈর্ষাবশতঃ যোষেফকে বিক্রী করে পাঠিয়ে দিলেন মিশর দেশে। কিন্তু ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাদের সেই পিতাগণ যোষেফের প্রতি ঈর্ষান্বিত হলেন৷ যোষেফকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হলে তাকে মিশরে নিয়ে আসা হল, কিন্তু ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পিতৃকুলপতিরা যোষেফের উপর হিংসা করে তাঁকে বিক্রি করলে তিনি মিশরে যান এবং ঈশ্বর তাঁদের সঙ্গে ছিলেন।