Acts 8:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন জেরুশালেমের মণ্ডলীর প্রতি বড়ই নির্যাতন উপস্থিত হল, তাতে প্রেরিতেরা ছাড়া অন্য সকলে এহুদিয়ার ও সামেরিয়ার জনপদে ছড়িয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর শৌল সেখানে তাঁর মৃত্যুর অনুমোদন করছিলেন। সেদিন, জেরুশালেমের মণ্ডলীর বিরুদ্ধে ভীষণ নির্যাতন শুরু হল। প্রেরিতশিষ্যরা ছাড়া অন্য সকলে যিহূদিয়া ও শমরিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন যিরূশালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল, তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে যিহূদিয়ার ও শমরিয়ার জনপদে ছিন্নভিন্ন হইয়া পড়িল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর শৌল স্তিফানের হত্যার অনুমোদনকরেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই দিন যিরূশালেম মন্ডলীর উপর ভীষণ অত্যাচার শুরু হল, তারফলে প্রেরিতরা ছাড়া অন্য সবাই যিহূদিয়া ও শমরিয়ায় ছড়িয়ে পড়ল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন যিরূশালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল, তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে যিহূদিয়ার ও শমরিয়ার জনপদে ছিন্নভিন্ন হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন। সেই দিন যিরূশালেমের খ্রীষ্টীয় মণ্ডলীর লোকদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হল। তাতে প্রেরিতেরা ছাড়া বাকী সব বিশ্বাসীরা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন। সেই দিন জেরুজালেমের ঈসায়ী জামাতের লোকদের উপর ভীষণ জুলুম শুরু হল। তাতে সাহাবীরা ছাড়া বাকী সব ঈমানদারেরা এহুদিয়া ও সামেরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁরা তাঁর এই হত্যা অনুমোদন করেছিলেন, শৌল তাঁদের মধ্যে একজন। এই সময় থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর নিদারুণ নির্যাতন শুরু হয়ে গেল। প্রেরিত শিষ্যেরা বাদে আর সকলে যিহুদীয়া ও শমরীয়া দেশে ছড়িয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর শৌল স্তিফানের হত্যার অনুমোদন করেছিলেন৷ কয়েকজন ধার্মিক লোক এসে স্তিফানকে কবর দিলেন আর স্তিফানের জন্য গভীর শোক প্রকাশ করলেন৷ সেইদিন থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর ভীষণ নির্যাতন শুরু হল৷ প্রেরিতগণ ছাড়া সবাই যিহূদিয়া ও শমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়লেন৷ এদিকে শৌল বিশ্বাসী সমাবেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলেন৷ বাড়ি বাড়ি ঢুকে তিনি স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে টানতে টানতে নিয়ে এসে কারাগারে ভরলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল সেখানে তাঁর হত্যার পক্ষে অনুমোদন করছিলেন। সেই দিন যিরূশালেম মণ্ডলীর উপর ভীষণ অত্যাচার শুরু হল, তারফলে প্রেরিতরা ছাড়া অন্য সবাই যিহূদিয়া ও শমরিয়ায় ছড়িয়ে পড়ল।