Acts 8:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার কথা ছোট বড় সকলে শুনতো। তারা বলতো, এই ব্যক্তি আল্লাহ্র সেই শক্তি, যা মহতী নামে আখ্যাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং উঁচু বা নীচ সবাই তাঁর কথা মন দিয়ে শুনত ও বলত, “এই ব্যক্তি সেই দিব্যশক্তি, যা ‘মহাশক্তি’ নামে পরিচিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত, বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যাহা মহতী নামে আখ্যাত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ছোট বড় সকলেই তার কথা মন দিয়ে শুনত৷ তারা বলত, ‘এই লোকের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে ‘মহাপরাক্রম’ ও বলা চলে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার কথা ছোট বড় সবাই শুনত, আর বলত, এই ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যা মহান নামে পরিচিত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত, বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যাহা মহতী নামে আখ্যাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী-গরীব সবাই তার কথায় কান দিত। লোকে বলত, “ঈশ্বরের যে শক্তিকে মহৎ শক্তি বলা হয় এই লোকটিই সেই শক্তি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী-গরীব সবাই তার কথায় কান দিত। লোকে বলত, “আল্লাহ্র যে কুদরতকে মহৎ কুদরত বলা হয় এই লোকটিই সেই কুদরত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছোট বড় সকলেই তার কথা শুনত এবং বলত, ঈশ্বরের মহাপরাক্রম বললে যা বুঝায়, ইনি হলেন তাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছোট বড় সকলেই তার কথা মন দিয়ে শুনত৷ তারা বলত, “এই লোকের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে ‘মহাপরাক্রম’ ও বলা চলে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কথা ছোট বড় সবাই শুনত, আর বলত, এই ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যা মহান নামে পরিচিত।