Acts 8:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে তার কথায় মনযোগ দিত, কারণ সে বহুকাল থেকে তার যাদুর কাজ দিয়ে তাদেরকে চমৎকৃত করে আসছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তার কথা মনোযোগ দিয়ে শুনত, কারণ সে তার জাদুবিদ্যার মাধ্যমে বহুদিন ধরে তাদের মুগ্ধ করে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যে তাহার কথায় অবধান করিত, তাহার কারণ এই যে, বহুকাল অবধি সে আপন যাদুক্রিয়া দ্বারা তাহাদিগকে চমৎকৃত করিয়া আসিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা তার কথা শুনত কারণ দীর্ঘ দিন ধরে সে লোকদের যাদুমন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা তার কথা শুনত, কারণ তিনি বহু দিন ধরে তাদের যাদু দেখিয়ে অবাক করে রেখেছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যে তাহার কথায় অবধান করিত, তাহার কারণ এই যে, বহুকাল অবধি সে আপন যাদুক্রিয়া দ্বারা তাহাদিগকে চমৎকৃত করিয়া আসিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে তার কথামত চলত, কারণ অনেক দিন ধরেই সে তার যাদু দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে তার কথামত চলত, কারণ অনেক দিন ধরেই সে তার জাদু দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলেই তার কথা শুনত, কারণ অনেকদিন ধরেই সে তাদের যাদু দেখিয়ে বশ করে রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তার কথা শুনত কারণ দীর্ঘ দিন ধরে সে লোকদের যাদুমন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা তার কথা শুনত, কারণ তিনি বহু দিন ধরে তাদের যাদু দেখিয়ে অবাক করে রেখেছিলেন।