Acts 8:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ফিলিপ আল্লাহ্‌র রাজ্য ও ঈসা মসীহের নাম বিষয়ক সুসমাচার তবলিগ করলে তারা তাঁর কথায় ঈমান আনল, আর পুরুষ ও স্ত্রীলোকেরা বাপ্তিস্ম নিতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্যের সুসমাচার ও যীশু খ্রীষ্টের নাম প্রচার করলেন, তারা তাঁকে বিশ্বাস করল এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলে বাপ্তিষ্ম গ্রহণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাঁহার কথায় বিশ্বাস করিল, তখন পুরুষ ও স্ত্রীলোকেরাও বাপ্তাইজিত হইতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ফিলিপ যখন তাদেরকে ঈশ্বরের সুসমাচার, তাঁর রাজ্য ও যীশু খ্রীষ্টের নামের বিষয় জানালেন, তখন স্ত্রী-পুরুষ সকলে ফিলিপকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য যীশু খ্রীষ্টের সুসমাচার প্রচার করলে তারা তাঁর কথায় বিশ্বাস করল, আর পুরুষ ও মহিলারা বাপ্তিস্ম নিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাঁহার কথায় বিশ্বাস করিল, তখন পুরুষ ও স্ত্রীলোকেরাও বাপ্তাইজিত হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করলেন তখন লোকেরা তাঁর কথায় বিশ্বাস করল এবং পুরুষ ও স্ত্রীলোকেরা বাপ্তিস্ম গ্রহণ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ফিলিপ যখন আল্লাহ্‌র রাজ্য ও ঈসা মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করলেন তখন লোকেরা তাঁর কথায় ঈমান আনল এবং পুরুষ ও স্ত্রীলোকেরা তরিকাবন্দী নিতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজের সুসমাচার ও যীশু খ্রীষ্টের নাম প্রচার করলেন তখন তাঁর কথা সকলে বিশ্বাস করল এবং নারীপুরুষ সকলেই বাপ্তিষ্ম গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ফিলিপ যখন তাদের ঈশ্বরের সুসমাচার, তাঁর রাজ্য ও যীশু খ্রীষ্টের নামের বিষয় জানালেন, তখন স্ত্রী-পুরুষ সকলে ফিলিপকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম সুসমাচার প্রচার করলে তারা তাঁর কথায় বিশ্বাস করল, আর পুরুষ ও মহিলারা বাপ্তিষ্ম নিল।