Acts 8:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শিমোন নিজেও ঈমান আনল এবং বাপ্তিস্ম নিয়ে ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকতে লাগল; আর অনেক চিহ্ন-কাজ ও মহাপরাক্রমের কাজ সাধিত হচ্ছে দেখে চমৎকৃত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন নিজেও বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করল। আর সে সর্বত্র ফিলিপকে অনুসরণ করতে থাকল; মহান সব চিহ্নকাজ ও অলৌকিক কাজ দেখে আশ্চর্যচকিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিমোন আপনিও বিশ্বাস করিল, এবং বাপ্তাইজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকিল; আর অনেক চিহ্ন-কার্য্য ও মহাপরাক্রমের কার্য্য সাধিত হইতেছে দেখিয়া চমৎকৃত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর শিমোন নিজেও বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল৷ বাপ্তাইজ হওয়ার পর সে ফিলিপের কাছে কাছে থাকতে লাগল, আর ফিলিপের দ্বারা অনেক অলৌকিক কাজ ও নানা পরাক্রম কাজ হচ্ছে দেখে আশ্চর্য হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শিমন নিজেও বিশ্বাস করলেন, ও বাপ্তিস্ম নিয়ে ফিলিপের সঙ্গে সঙ্গে থাকলেন; এবং আশ্চর্য্য ও শক্তিশালী কাজ দেখে অবাক হয়ে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শিমোন আপনিও বিশ্বাস করিল, এবং বাপ্তাইজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকিল; আর অনেক চিহ্ন-কার্য ও মহাপরাক্রমের কার্য সাধিত হইতেছে দেখিয়া চমৎকৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শিমোনও বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করল, আর সে ফিলিপের পিছনে পিছনে সব জায়গায় গেল এবং চিহ্ন-কাজ ও বড় বড় আশ্চর্য কাজ দেখে অবাক হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শিমোনও ঈমান এনে তরিকাবন্দী নিল, আর সে ফিলিপের পিছনে পিছনে সব জায়গায় গেল এবং চিহ্ন-কাজ ও বড় বড় অলৌকিক কাজ দেখে অবাক হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি শিমোন পর্যন্ত বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করল ও ফিলিপের সঙ্গ নিল। নানাবিধ দিব্যদর্শন এবং অলৌকিক কাজ দেখে সেও মুগ্ধ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর শিমোন নিজেও বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল৷ বাপ্তাইজ হওয়ার পর সে ফিলিপের কাছে কাছে থাকতে লাগল, আর ফিলিপের দ্বারা অনেক অলৌকিক কাজ ও নানা পরাক্রম কাজ হচ্ছে দেখে আশ্চর্য্য হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিমন নিজেও বিশ্বাস করলেন, ও বাপ্তিষ্ম নিয়ে ফিলিপের সঙ্গে সঙ্গে থাকলেন; এবং আশ্চর্য্য ও শক্তিশালী কাজ দেখে অবাক হয়ে গেলেন।