Acts 8:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমে প্রেরিতেরা যখন শুনতে পেলেন যে, সামেরীয়রা আল্লাহ্র কালাম গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও ইউহোন্নাকে তাদের কাছ প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের প্রেরিতশিষ্যেরা যখন শুনলেন যে, শমরিয়া ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তাঁরা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমে প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে শমরীয়েরা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাঁহারা পিতর ও যোহনকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতেরা তখনও জেরুশালেমে ছিলেন, তাঁরা শুনতে পেলেন য়ে শমরিয়ায় লোকেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও য়োহনকে সেখানে পাঠালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিরূশালেমের প্রেরিতরা যখন শুনতে পেলেন যে শমরিয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও যোহন কে তাদের কাছে পাঠালেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমে প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে, শমরীয়েরা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাঁহারা পিতর ও যোহনকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের প্রেরিতেরা যখন শুনলেন যে, শমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে তখন তাঁরা পিতর ও যোহনকে সেই লোকদের কাছে পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের সাহাবীরা যখন শুনলেন যে, সামেরিয়ার লোকেরা আল্লাহ্র কালামের উপর ঈমান এনেছে তখন তাঁরা পিতর ও ইউহোন্নাকে সেই লোকদের কাছে পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে প্রেরিত শিষ্যেরা যখন শুনতে পেলেন যে শমরীয়া দেশের লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে তখন তাঁরা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতরা তখনও জেরুশালেমে ছিলেন৷ তাঁরা শুনতে পেলেন যে শমরিয়ায় লোকরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও যোহনকে সেখানে পাঠালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের প্রেরিতরা যখন শুনতে পেলেন যে শমরীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও যোহন কে তাদের কাছে পাঠালেন।