Acts 8:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই পর্যন্ত তাদের কারো উপরে পাক-রূহ্ নেমে আসেন নি; কেবল তারা প্রভু ঈসার নামে বাপ্তিস্ম গ্রহণ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তখনও পর্যন্ত পবিত্র আত্মা তাদের কারোরই উপরে আসেননি, তারা প্রভু যীশুর নামে কেবলমাত্র বাপ্তিষ্ম গ্রহণ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এ পর্য্যন্ত তাহাদের কাহারও উপরে পবিত্র আত্মা পতিত হন নাই; কেবল তাহারা প্রভু যীশুর নামে বাপ্তাইজিত হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এই লোকেরা প্রভু যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজ হলেও তখনও পর্যন্ত তাদের কারোর ওপর পবিত্র আত্মা অবতরণ করেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তখন পর্যন্ত তারা পবিত্র আত্মা পায়নি; তারা শুধু প্রভু যীশুর নামে বাপ্তিস্ম নিয়েছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এ পর্যন্ত তাহাদের কাহারও উপরে পবিত্র আত্মা পতিত হন নাই; কেবল তাহারা প্রভু যীশুর নামে বাপ্তাইজিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তখনও তাদের উপর পবিত্র আত্মা আসেন নি; কেবল প্রভু যীশুর নামে তাদের বাপ্তিস্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তখনও তাদের উপর পাক-রূহ্ আসেন নি; কেবল হযরত ঈসার নামে তাদের তরিকাবন্দী হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ পবিত্র আত্মা লাভ করেনি। তারা শুধু মাত্র তখন প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম গ্রহণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এই লোকেরা প্রভু যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজ হলেও তখনও পর্যন্ত তাদের কারোর ওপর পবিত্র আত্মা অবতরণ করেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তখন পর্যন্ত তারা পবিত্র আত্মা পায়নি; তারা শুধু প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম নিয়েছিলেন।