Acts 8:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পিতর তাকে বললেন, তোমার রূপা তোমার সঙ্গে বিনষ্ট হোক, কেননা আল্লাহ্র দান তুমি অর্থ দিয়ে ক্রয় করতে মনস্থ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর উত্তর দিলেন, “তোমার অর্থ তোমার সঙ্গেই ধ্বংস হোক, কারণ তুমি ভেবেছ, অর্থ দিয়ে তুমি ঈশ্বরের দান কিনতে পারো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পিতর তাহাকে বলিলেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হউক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর শিমোনকে বললেন, ‘তুমি ও তোমার টাকা চিরকালের মত ধ্বংস হয়ে যাক্! কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু পিতর তাকে বললেন, তোমার রুপো তোমার সঙ্গে ধ্বংস হোক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনতে চাইছ l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পিতর তাহাকে বলিলেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হউক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর তাকে বললেন, “তোমার টাকা তোমার সংগেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ ঈশ্বরের দান টাকা দিয়ে কেনা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর তাকে বললেন, “তোমার টাকা তোমার সংগেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ আল্লাহ্র দান টাকা দিয়ে কেনা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাকে বললেন, তোমার অর্থ তোমারই সঙ্গে নিপাত যাক। ঈশ্বরের দান অর্থ দিয়ে কেনা যায় ভেবেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর শিমোনকে বললেন, “তুমি ও তোমার টাকা চিরকালের মত ধ্বংস হয়ে যাক্! ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পিতর তাকে বললেন, তোমার রূপা তোমার সঙ্গে নষ্ট হোক, কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনতে চাইছ।