Acts 8:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমার এই নাফরমানী থেকে মন ফিরাও এবং প্রভুর কাছে ফরিয়াদ কর, কি জানি, তোমার হৃদয়ের কল্পনার মাফ হলেও হতে পারে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুষ্টতার জন্য অনুতাপ করো এবং প্রভুর কাছে প্রার্থনা করো। হয়তো তোমার অন্তরের এ ধরনের চিন্তার জন্য তিনি তোমাকে ক্ষমা করবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও; এবং প্রভুর কাছে বিনতি কর, কি জানি, তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তুমি এই মন্দতা থেকে তোমার মন-ফিরাও! আর প্রভুর কাছে প্রার্থনা কর, হয়তো তোমার মনের এই মন্দচিন্তার জন্য ক্ষমা পেলেও পেতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তোমার এই মন্দ চিন্তা থেকে মন ফেরাও; এবং প্রভুর কাছে প্রার্থনা কর, তা হলে হয়ত, তোমার হৃদয়ের পাপ ক্ষমা হলেও হতে পারে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও; এবং প্রভুর কাছে বিনতি কর, কি জানি, তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মন্দতা থেকে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর কাছে প্রার্থনা কর; তাহলে তোমার মনের এই মন্দ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই খারাপী থেকে তুমি তওবা কর ও মাবুদের কাছে মুনাজাত কর; তাহলে তোমার মনের এই খারাপ চিন্তা হয়তো তিনি মাফও করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং এই অসৎ উদ্দেশ্যের জন্য তুমি অনুতাপ কর এবং প্রভুর কাছে মিনতি কর, যদি সম্ভব হয়, তোমার এই অসৎ অভিপ্রায়ের জন্য যেন তিনি ক্ষমা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তুমি এই মন্দ চিন্তা থেকে তোমার মন-ফিরাও! আর প্রভুর কাছে প্রার্থনা কর, হয়তো তোমার মনের এই মন্দচিন্তার জন্য ক্ষমা পেলেও পেতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তোমার এই মন্দ চিন্তা থেকে মন ফেরাও; এবং প্রভুর কাছে প্রার্থনা কর, তাহলে হয়ত, তোমার হৃদয়ের পাপ ক্ষমা হলেও হতে পারে;