Acts 8:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শিমোন জবাবে বললো, আপনারাই আমার জন্য প্রভুর কাছে ফরিয়াদ করুন, যেন আপনারা যা যা বললেন, তার কিছুই আমার প্রতি না ঘটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শিমোন উত্তর দিল, “আমার জন্য আপনারাই প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা বললেন, তার কিছুই আমার প্রতি না ঘটে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শিমোন উত্তর করিয়া কহিল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন, তাহার কিছুই আমার প্রতি না ঘটে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন শিমোন বলল, ‘আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, য়েন আপনারা যা বললেন তার কিছুই আমার প্রতি না ঘটে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন শিমন বললেন, আপনারাই আমার জন্য প্রার্থনা করুন, যেন আপনারা যা কিছু বললেন তা যেন আমার সঙ্গে না ঘটে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শিমোন উত্তর করিয়া কহিল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন, তাহার কিছুই আমার প্রতি না ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিমোন বলল, “আপনারাই প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন আপনারা যা বললেন তা আমার উপর না ঘটে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শিমোন বলল, “আপনারাই মাবুদের কাছে আমার জন্য দোয়া করুন যেন আপনারা যা বললেন তা আমার উপর না ঘটে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোন তাঁকে বলল, প্রভুর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন যাতে যা কিছু আপনি বললেন, তার কিছুই যেন আমার উপরে না ঘটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শিমোন বলল, “আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা বললেন তার কিছুই আমার না হয়!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শিমন বললেন, আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা কিছু বললেন তা যেন আমার সঙ্গে না ঘটে।