Acts 8:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা সাক্ষ্য দিয়ে ও প্রভুর কালাম তবলিগ করে জেরুশালেমে ফিরে যেতে যেতে সামেরিয়দের অনেক গ্রামে সুসমাচার তবলিগ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর ও প্রভুর বাক্য প্রচার করার পর পিতর ও যোহন বিভিন্ন শমরীয় গ্রামে সুসমাচার প্রচার করলেন ও জেরুশালেমে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা সাক্ষ্য দিয়া ও প্রভুর বাক্য বলিয়া যিরূশালেমে ফিরিয়া যাইতে যাইতে শমরীয়দের অনেক গ্রামে সুসমাচার প্রচার করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতেরা যীশুর বিষয়ে যা জানতেন, সে সম্বন্ধে সাক্ষ্য দিয়ে ও প্রভুর বার্তা প্রচার করে জেরুশালেমে ফিরে চললেন, যাবার পথে তাঁরা শমরিয়ার বিভিন্ন গ্রামে সুসমাচার প্রচার করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁরা সাক্ষ্য দিলেন ও প্রভুর সম্বন্ধে আরোও অনেক কথা বললেন, এবং যিরূশালেমে যাবার সময় তাঁরা শমরীয়দের গ্রামে গ্রামে সুসমাচার প্রচার করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা সাক্ষ্য দিয়া ও প্রভুর বাক্য বলিয়া যিরূশালেমে ফিরিয়া যাইতে যাইতে শমরীয়দের অনেক গ্রামে সুসমাচার প্রচার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পিতর ও যোহন প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়ে ও তাঁর বাক্য প্রচার করে যিরূশালেমে ফিরে গেলেন। যাবার পথে তাঁরা শমরীয়দের অনেক গ্রামে সুখবর প্রচার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পিতর ও ইউহোন্না প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়ে ও তাঁর কালাম তবলিগ করে জেরুজালেমে ফিরে গেলেন। যাবার পথে তাঁরা সামেরীয়দের অনেক গ্রামে সুসংবাদ তবলিগ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর বাণী প্রচার ও তাঁর সম্পর্কে সাক্ষ্য দানের কাজ শেষ হয়ে গেলে তাঁরা ফিরে গেলেন জেরুশালেমে। ফেরার পথে শমরীয়ার বহু গ্রামে তাঁরা সুসমাচার প্রচার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতরা যীশুর বিষয়ে যা জানতেন, সে সম্বন্ধে সাক্ষ্য দিয়ে ও প্রভুর বার্তা প্রচার করে জেরুশালেমে ফিরে চললেন, যাবার পথে তাঁরা শমরিয়ার বিভিন্ন গ্রামে সুসমাচার প্রচার করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা সাক্ষ্য দিলেন ও প্রভুর সম্বন্ধে আরোও অনেক কথা বললেন এবং যিরূশালেমে যাবার দিন তাঁরা শমরীয়দের গ্রামে গ্রামে সুসমাচার প্রচার করলেন।