Acts 8:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রভুর এক জন ফেরেশতা ফিলিপকে এই কথা বললেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ জেরুশালেম থেকে গাজার দিকে নেমে গেছে, সেই পথে যাও। সেই পথটি ছিল মরুভূমির মধ্যে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে প্রভুর এক দূত ফিলিপকে বললেন, “দক্ষিণ দিকে, জেরুশালেম থেকে গাজার দিকে যে পথটি গেছে, মরুপ্রান্তরের সেই পথটিতে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ যিরূশালেম হইতে ঘসার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও; সেই স্থান প্রান্তর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভুর এক দূত ফিলিপকে বললেন, ‘প্রস্তুত হও, দক্ষিণে য়ে পথ জেরুশালেম থেকে ঘসার দিকে নেমে গেছে, সেই পথ ধরে নেমে যাও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে প্রভুর এক জন দূত ফিলিপকে বললেন, দক্ষিন দিকে, যে রাস্তাটা যিরূশালেম থেকে ঘসার দিকে নেমে গেছে, সেই দিকে যাও; সেই জায়গাটা মরুভূমিতে অবস্থিত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ যিরূশালেম হইতে ঘসার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও; সেই স্থান প্রান্তর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, “ওঠো, দক্ষিণ দিকের যে পথ যিরূশালেম থেকে গাজা শহরের দিকে গেছে সেই পথে যাও।” পথটা ছিল মরুভূমির মধ্যে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন মাবুদের একজন ফেরেশতা ফিলিপকে বললেন, “ওঠো, দক্ষিণ দিকের যে পথ জেরুজালেম থেকে গাজা শহরের দিকে গেছে সেই পথে যাও।” পথটা ছিল মরুভূমির মধ্যে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর দূত এসে ফিলিপকে বললেন, জেরুশালেম থেকে দক্ষিণে* যে পথ গাজার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে চলে যাও। এই পথটি ছিল এক নির্জন মরুপথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর এক দূত ফিলিপকে বললেন, “প্রস্তুত হও, দক্ষিণে যে পথ জেরুশালেম থেকে ঘসার দিকে নেমে গেছে, সেই পথ ধরে নেমে যাও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, দক্ষিণে দিকে, যে রাস্তাটা যিরূশালেম থেকে ঘসা শহরের দিকে নেমে গেছে, সেই দিকে যাও; সেই জায়গাটা মরূপ্রান্তে অবস্থিত।