Acts 8:3 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শৌল মণ্ডলীর উচ্ছেদ সাধন করতে লাগলেন, ঘরে ঘরে প্রবেশ করে পুরুষ ও স্ত্রীলোকদেরকে টেনে এনে জেলে দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌল মণ্ডলী ধ্বংস করার কাজ শুরু করলেন। ঘরে ঘরে প্রবেশ করে তিনি নারী ও পুরুষ সবাইকে টেনে এনে তাদের কারাগারে নিক্ষেপ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শৌল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু শৌল মন্ডলীকে ধ্বংস করার জন্য, ঘরে ঘরে ঢুকে পুরুষ ও মহিলাদের ধরে টানতে টানতে এনে জেলে বন্দি করতে লাগলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শৌল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শৌল সেই মণ্ডলীকে ধ্বংস করবার চেষ্টায় ঘরে ঘরে গিয়ে সেই মণ্ডলীর পুরুষ ও স্ত্রীলোকদের টেনে এনে জেলে দিতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু শৌল সেই জামাতকে ধ্বংস করবার চেষ্টায় ঘরে ঘরে গিয়ে সেই জামাতের পুরুষ ও স্ত্রীলোকদের টেনে এনে জেলে দিতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল মণ্ডলীর উপর পীড়ন চালিয়ে যেতে লাগলেন। ঘরে ঘরে হানা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টেনে নিয়ে গিয়ে তিনি কারাকারে বন্দী করতে লাগলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শৌল মণ্ডলীকে ধ্বংস করার জন্য, ঘরে ঘরে ঢুকে বিশ্বাসীদের ধরে টানতে টানতে এনে জেলে বন্দি করতে লাগলেন।