Acts 8:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাক-কিতাবের যে কথা তিনি পড়ছিলেন, তা এই— “তিনি হত হবার জন্য ভেড়ার মত নীত হলেন, এবং লোমচ্ছেদকের সম্মুখে ভেড়ার বাচ্চা যেমন নীরব থাকে, সেরকম তিনি মুখ খুললেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নপুংসক শাস্ত্রের এই অংশটি পাঠ করছিলেন: “যেমন ঘাতকের কাছে নিয়ে যাওয়া মেষশাবককে, ও লোমচ্ছেদকদের কাছে নিয়ে যাওয়া মেষ নীরব থাকে, তেমনই তিনি তাঁর মুখ খোলেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শাস্ত্রের যে কথা তিনি পড়িতেছিলেন, তাহা এই, “তিনি হত হইবার জন্য মেষের ন্যায় নীত হইলেন, এবং লোমচ্ছেদকের সম্মুখে মেষশাবক যেমন নীরব থাকে, সেইরূপ তিনি মুখ খুলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রের য়ে অংশটি তিনি পাঠ করছিলেন তা হল: ‘হত হবার জন্য মেষের মতো তাঁকে নিয়ে যাওয়া হল৷ লোম ছাঁটাইকারীদের সামনে ভেড়া য়েমন মুখ বুজে থাকে, তেমনি তিনি মুখ খোলেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বইয়ের যে অংশটা পড়ছিলেন, তা হলো, যেমন মেষ বলিদান করার জন্য নিয়ে যাওয়া হয়, তেমন তিনিও বলি হলেন, এবং লোম ছাঁটাইকারীদের কাছে মেষ যেমন চুপ থাকে, তেমন তিনিও চুপ করে থাকলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শাস্ত্রের যে কথা তিনি পড়িতেছিলেন, তাহা এই, “তিনি হত হইবার জন্য মেষের ন্যায় নীত হইলেন, এবং লোমচ্ছেদকের সম্মুখে মেষশাবক যেমন নীরব থাকে, সেইরূপ তিনি মুখ খুলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কর্মচারী পবিত্র শাস্ত্রের যে অংশটুকু পড়ছিলেন তা এই: জবাই করবার জন্য যেমন ভেড়া নেওয়া হয়, তেমনি তাঁকে নেওয়া হল। লোম ছাঁটাইকারীর সামনে ভেড়ার বাচ্চা যেমন চুপ করে থাকে, তেমনি তিনি মুখ খুললেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কর্মচারী পাক-কিতাবের যে অংশটুকু তেলাওয়াত করছিলেন তা এই: জবাই করবার জন্য যেমন ভেড়া নেওয়া হয়, তেমনি তাঁকে নেওয়া হল। লোম ছাঁটাইকারীর সামনে ভেড়ার বাচ্চা যেমন চুপ করে থাকে, তেমনি তিনি মুখ খুললেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন সেটি ছিল:'বলির মেষের মত নীত হলেন তিনি,ছেদকের সামনে মেষশাবক যেমননীরব থাকেতেমনি নীরব রইলেনকোন কথা উচ্চারণ করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন তা হল: “হত হবার জন্য মেষের মতো তাঁকে নিয়ে যাওয়া হল৷ লোম ছাঁটাইকারীদের সামনে ভেড়া যেমন মুখ বুজে থাকে, তেমনি তিনি মুখ খোলেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শাস্ত্রের যে অংশটা পড়ছিলেন, তা হলো, যেমন মেষ বলিদান করার জন্য নিয়ে যাওয়া হয়, তেমন তিনিও বলি হলেন এবং লোম ছাঁটাইকারীদের কাছে মেষ যেমন চুপ থাকে, তেমন তিনিও চুপ করে থাকলেন।