Acts 8:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পথে যেতে যেতে তাঁরা কোন এক স্থানে উপস্থিত হলেন যেখানে পানি ছিল। তখন নপুংসক বললেন, এই দেখুন, এখানে পানি আছে; আমার বাপ্তিস্ম নেবার বাধা কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন পথে যাচ্ছিলেন, তাঁরা এক জলাশয়ের কাছে এসে পৌঁছালেন। নপুংসক বললেন, “দেখুন, এখানে জল আছে। আমার বাপ্তিষ্ম গ্রহণের বাধা কোথায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পথে যাইতে যাইতে তাঁহারা কোন এক জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন; তখন নপুংসক কহিলেন, এই দেখুন, জল আছে; আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা রাস্তা দিয়ে য়েতে য়েতে জলাশয়ের কাছে এসে হাজির হলে সেই নপুংসক বললেন, ‘দেখুন! এখানে জল আছে! বাপ্তাইজ হতে আমার বাধা কোথায়?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি জলাশয়ের কাছে উপস্তিত হলেন; তখন নপুংসক বললেন, এই দেখুন, জল আছে, বাপ্তিস্ম নিতে আমার বাধা কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পথে যাইতে যাইতে তাঁহারা কোন এক জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন; তখন নপুংসক কহিলেন, এই দেখুন, জল আছে; আমার বাপ্তাইজিত হইবার বাঁধা কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে যেতে যেতে তাঁরা এমন এক জায়গায় আসলেন যেখানে জল ছিল। তখন সেই কর্মচারীটি বললেন, “এই দেখুন, এখানে জল আছে; আমার বাপ্তিস্ম গ্রহণের বাধা কি আছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে যেতে যেতে তাঁরা এমন এক জায়গায় আসলেন যেখানে পানি ছিল। তখন সেই কর্মচারীটি বললেন, “এই দেখুন, এখানে পানি আছে; আমার তরিকাবন্দী নেবার বাধা কি আছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথে যেতে যেতে তাঁরা একটি জলাশয়ের কাছে এসে পড়তে নপুংসক ভদ্রলোক তাঁকে বললেন, এই দেখুন, এখানে জল আছে। এখানে তাহলে আমার বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা কোথায়? (
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা রাস্তা দিয়ে যেতে যেতে জলাশয়ের কাছে এসে হাজির হলে সেই নপুংসক বললেন, “দেখুন! এখানে জল আছে! বাপ্তাইজ হতে আমার বাধা কোথায়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি জলাশয়ের কাছে উপস্থিত হলেন; তখন নপুংসক বললেন, এই দেখুন, জল আছে, বাপ্তিষ্ম নিতে আমার বাধা কোথায়?