Acts 8:38 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তারা পানির মধ্য থেকে উঠলেন, তখন প্রভুর রূহ্ ফিলিপকে হরণ করে নিয়ে গেলেন এবং নপুংসক আর তাঁকে দেখতে পেলেন না, ফলে তিনি আনন্দ করতে করতে নিজের পথে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তখন রথ থামানোর আদেশ দিলেন। পরে ফিলিপ ও নপুংসক, উভয়েই জলের মধ্যে নেমে গেলেন এবং ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তাঁহারা জলের মধ্য হইতে উঠিলেন, তখন প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন, এবং নপুংসক আর তাঁহাকে দেখিতে পাইলেন না, ফলে তিনি আনন্দ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি রথ থামাতে হুকুম করলেন, আর ফিলিপ ও নপুংসক উভয়ে জলে নামলেন৷ ফিলিপ তাঁকে বাপ্তিস্ম দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা যখন জল থেকে উঠলেন, প্রভুর আত্মা ফিলিপকে নিয়ে চলে গেলেন, এবং নপুংসক তাঁকে আর দেখতে পেলেন না, কিন্তু আনন্দ করতে করতে তাঁর বাড়ি চলে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তাহারা জলের মধ্য হইতে উঠিলেন, তখন প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন, এবং নপুংসক আর তাঁহাকে দেখিতে পাইলেন না, ফলে তিনি আনন্দ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রথ থামাতে বললেন। তার পরে ফিলিপ এবং সেই কর্মচারী জলের মধ্যে নামলেন ও ফিলিপ তাঁকে বাপ্তিস্ম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রথ থামাতে বললেন। তার পরে ফিলিপ এবং সেই কর্মচারী পানির মধ্যে নামলেন ও ফিলিপ তাঁকে তরিকাবন্দী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন রথ থামাতে আদেশ করলেন এবং ফিলিপ ও নপুংসক ভদ্রলোক দুজনে গিয়ে জলে নামলেন। তারপর ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি রথ থামাতে হুকুম করলেন, আর ফিলিপ ও নপুংসক উভয়ে জলে নামলেন৷ ফিলিপ তাঁকে বাপ্তিস্ম দিলেন৷