Acts 8:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যারা ছড়িয়ে পড়েছিল, তারা চারদিকে ভ্রমণ করে সুসমাচারের কালাম করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ছড়িয়ে পড়েছিল, তারা যেখানেই গেল, সেখানেই বাক্য প্রচার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাহারা ছিন্নভিন্ন হইয়াছিল, তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল; আর তারা য়েখানেই গেল সেখানেই সুসমাচার প্রচার করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তারা সেসব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাহারা ছিন্নভিন্ন হইয়াছিল, তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিশ্বাসীরা ছড়িয়ে পড়েছিল তারা চারদিকে গিয়ে খ্রীষ্টের সুখবরের কথা প্রচার করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঈমানদারেরা ছড়িয়ে পড়েছিল তারা চারদিকে গিয়ে মসীহের সুসংবাদের কথা তবলিগ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে শিষ্যেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিলেন তাঁরা বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল; আর তারা যেখানেই গেল সেখানেই সুসমাচার প্রচার করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তারা সে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলো।