Acts 8:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা ফিলিপের কথা শুনে ও তাঁর কৃত চিহ্ন-কাজগুলো দেখে মন দিয়ে তাঁর কথা শুনল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব লোক যখন ফিলিপের কথা শুনল ও তিনি যেসব অলৌকিক চিহ্নকাজ করছিলেন, তা দেখল, তারা তাঁর কথায় গভীর মনোনিবেশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাঁহার কৃত চিহ্ন-কার্য্য সকল দেখিয়া একচিত্তে তাঁহার কথায় অবধান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা যখন ফিলিপের কথা শুনল এবং তিনি য়ে সব অলৌকিক কাজ করছিলেন তা দেখল, তখন তাঁর কথায় আরো মন দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা ফিলিপের কথা শুনলো ও তাঁর সমস্ত আশ্চর্য কাজ দেখে একমনে তাঁর কথা শুনতে লাগলো
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাঁহার কৃত চিহ্ন-কার্য সকল দেখিয়া একচিত্তে তাঁহার কথায় অবধান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তাঁর কথা শুনে এবং তিনি যে সব আশ্চর্য কাজ করছিলেন তা দেখে তাঁর কথা মন দিয়ে শুনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তাঁর কথা শুনে এবং তিনি যে সব অলৌকিক চিহ্ন-কাজ করছিলেন তা দেখে তাঁর কথা মন দিয়ে শুনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিপের কথা শুনে আর তাঁর সমস্ত অলৌকিক কাজ দেখে সকলে তাঁর প্রচারে আকৃষ্ট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা যখন ফিলিপের কথা শুনল এবং তিনি যে সব অলৌকিক কাজ করছিলেন তা দেখল, তখন তাঁর কথায় আরো মন দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা ফিলিপের কথা শুনল ও তাঁর সমস্ত আশ্চর্য্য কাজ দেখে একমনে তাঁর কথা শুনতে লাগলো