Acts 9:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দামেস্কে অননিয় নামে এক জন সাহাবী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসে অননিয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু এক দর্শনের মাধ্যমে তাঁকে ডাক দিলেন, “অননিয়!” তিনি উত্তর দিলেন, “হ্যাঁ প্রভু, দেখুন, এই আমি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দম্মেশকে অননিয় নামে এক জন শিষ্য ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দম্মেশকে অননিয় নামে একজন খ্রীষ্টের অনুগামী ছিলেন৷ এক দর্শনের মাধ্যমে প্রভু তাঁকে বললেন, ‘অননিয়!’ তিনি বললেন, ‘প্রভু, এই তো আমি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দম্মেশকে অননিয় নামে এক জন শিষ্য ছিলেন l প্রভু তাঁকে দর্শনের মাধ্যমে বললেন, “অনণীয় “l তিনি বললেন, প্রভু, “দেখ আমি এখানে”,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দম্মেশকে অননিয় নামে একজন শিষ্য ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্ক শহরে অননিয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “অননিয়।” উত্তরে তিনি বললেন, “প্রভু, এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্ক শহরে অননিয় নামে একজন উম্মত ছিলেন। প্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “অননিয়।” জবাবে তিনি বললেন, “প্রভু, এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাস শহরে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। তিনি এক দিব্যদর্শনে শুনতে পেলেন, প্রভু তাঁকে ডাকছেন, অননীয়! তিনি সাড়া দিয়ে বললেন, এই যে প্রভু আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশকে অননিয় নামে একজন খ্রীষ্টের অনুগামী ছিলেন৷ এক দর্শনের মাধ্যমে প্রভু তাঁকে বললেন, “অননিয়!” তিনি বললেন, “প্রভু, এই তো আমি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশকে অননিয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাঁকে দর্শনের মাধ্যমে বললেন, “অনণীয়।” তিনি বললেন, প্রভু, “দেখ আমি এখানে,”