Acts 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সে মুনাজাত করছে এবং সে দেখেছে, অননিয় নামে এক ব্যক্তি এসে তার উপরে হাত রাখছে, যেন সে দৃষ্টি ফিরে পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক দর্শনে সে দেখেছে যে, অননিয় নামে এক ব্যক্তি এসে তার উপরে হাত রাখলেন, যেন সে দৃষ্টিশক্তি ফিরে পায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে দেখিয়াছে, অননিয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার এই দর্শনলাভ হয়েছে য়ে অননিয় নামে একজন লোক এসে তার ওপর হাত রাখাতে সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শৌল দর্শন দেখলেন যে, অননিয় নামে এক ব্যক্তি এসে তাঁর উপর হাত রাখলেন যেন সে পুনরায় দেখতে পায় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, সে প্রার্থনা করিতেছে; আর সে দেখিয়াছে, অননিয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তার্ষ নগরের শৌল নামে এক ব্যক্তির খোঁজ কর। দেখবে, সে সেখানে প্রার্থনা করছে। সে দর্শন পেয়েছে যে অননীয় নামে একজন ব্যক্তি তার কাছে গিয়ে তার মাথায় হস্তার্পণ করেছে যাতে সে আবার দৃষ্টি ফিরে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার এই দর্শনলাভ হয়েছে যে অননিয় নামে একজন লোক এসে তার ওপর হাত রাখাতে সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল দর্শন দেখলেন যে, “অননিয় নামে এক ব্যক্তি এসে তাঁর উপর হাত রাখলেন যেন সে পুনরায় দেখতে পায়।”