Acts 9:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অমনি তাঁর চোখ থেকে যেন আঁশ পড়ে গেল, তিনি দৃষ্টি ফিরে পেলেন এবং উঠে বাপ্তিস্ম নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সঙ্গে সঙ্গে, আঁশের মতো কোনো বস্তু শৌলের দু-চোখ থেকে পড়ে গেল এবং তিনি আবার দেখতে লাগলেন। তিনি উঠে বাপ্তাইজিত হলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অমনি তাঁহার চক্ষু হইতে যেন আঁইস পড়িয়া গেল, তিনি দৃষ্টি প্রাপ্ত হইলেন, এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সঙ্গে সঙ্গে তাঁর চোখ থেকে মাছের আঁশের মত একটা কিছু খসে পড়ল, আর শৌল আবার দেখতে পেলেন৷ পরে তিনি উঠে গিয়ে বাপ্তিস্ম নিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই মূহুর্তে তাঁর চক্ষু থেকে যেন একটা মাছের আঁশ পড়ে গেল, এবং তিনি দৃষ্টি ফিরে পেলেন, এবং উঠে বাপ্তিস্ম নিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অমনি তাঁহার চক্ষু হইতে যেন আঁইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন, এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখনই শৌলের চোখ থেকে আঁশের মত কিছু একটা পড়ে গেল এবং তিনি আবার দেখতে পেলেন। এর পরে তিনি উঠে জলে বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং খাওয়া-দাওয়া করে শক্তি ফিরে পেলেন। শৌল দামেস্কের শিষ্যদের সংগে কয়েক দিন রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখনই শৌলের চোখ থেকে আঁশের মত কিছু একটা পড়ে গেল এবং তিনি আবার দেখতে পেলেন। এর পরে তিনি উঠে পানিতে তরিকাবন্দী নিলেন এবং খাওয়া-দাওয়া করে শক্তি ফিরে পেলেন। শৌল দামেস্কের উম্মতদের সংগে কয়েক দিন রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে মাছের আঁশের মত একটা জিনিষ শৌলের চোখ থেকে খসে পড়ল। তিনি দৃষ্টি ফিরে পেলেন। পরে তিনি বাপ্তিষ্ম গ্রহণ করার পর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গে সঙ্গে তাঁর চোখ থেকে মাছের আঁশের মত একটা কিছু খসে পড়ল, আর শৌল আবার দেখতে পেলেন৷ পরে তিনি উঠে গিয়ে বাপ্তিস্ম নিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই মূহুর্তে তাঁর চক্ষু থেকে যেন একটা মাছের আঁশ পড়ে গেল এবং তিনি দৃষ্টি ফিরে পেলেন এবং উঠে বাপ্তিষ্ম নিলেন;