Acts 9:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি কয়েক দিন দামেস্কের সাহাবীদের সঙ্গে থাকলেন এবং সময় নষ্ট না করে বিভিন্ন মজলিস-খানায় এই বলে তবলিগ করতে লাগলেন যে, ঈসা-ই আল্লাহ্‌র পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেরি না করে তিনি সমাজভবনগুলিতে প্রচার করতে লাগলেন যে, যীশুই ঈশ্বরের পুত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অমনি সমাজ-গৃহে সমাজ-গৃহে যীশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে, তিনিই ঈশ্বরের পুত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিনি সরাসরি সমাজ-গৃহে গিয়ে যীশুর কথা প্রচার করতে লাগলেন৷ তিনি বললেন, ‘এই যীশুই হচ্ছেন ঈশ্বরের পুত্র৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সঙ্গে সঙ্গেই তিনি সমাজগৃহে গিয়ে যীশুর বাণী প্রচার করতে লাগলেন, যে তিনিই ঈশ্বরের পুত্র l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অমনি সমাজ-গৃহে সমাজ-গৃহে যীশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে, তিনিই ঈশ্বরের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে সময় নষ্ট না করে তিনি ভিন্ন ভিন্ন সমাজ-ঘরে এই কথা প্রচার করতে লাগলেন যে, যীশুই ঈশ্বরের পুত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে সময় নষ্ট না করে তিনি ভিন্ন ভিন্ন মজলিস-খানায় এই কথা তবলিগ করতে লাগলেন যে, ঈসাই ইব্‌নুল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং অনতিবিলম্বে তাঁকে প্রকাশ্যে বিভিন্ন সমাজভবনে যীশুর নাম প্রচার করতে দেখা গেল। তিনি প্রচার করতে লাগলেন, ইনি ঈশ্বরের পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি সরাসরি সমাজ-গৃহে গিয়ে যীশুর কথা প্রচার করতে লাগলেন৷ তিনি বললেন, “এই যীশুই হচ্ছেন ঈশ্বরের পুত্র৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সঙ্গে সঙ্গেই তিনি সমাজঘরে গিয়ে যীশুর বাণী প্রচার করতে লাগলেন, যে তিনিই ঈশ্বরের পুত্র।