Acts 9:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বার্নাবাস তাঁর হাত ধরে প্রেরিতদের কাছে নিয়ে গেলেন এবং পথের মধ্যে তিনি কিভাবে প্রভুকে দেখতে পেয়েছেন ও প্রভু যে তাঁর সঙ্গে কথা বলেছেন এবং কিভাবে তিনি দামেস্কে ঈসার নামে সাহসপূর্বক তবলিগ করেছেন, এসব তাঁদের কাছে বর্ণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বার্ণবা তাঁর হাত ধরে তাঁকে প্রেরিতশিষ্যদের কাছে নিয়ে গেলেন। তিনি তাঁদের বললেন, শৌল কীভাবে তাঁর যাত্রাপথে প্রভুর দর্শন লাভ করেছেন এবং প্রভু তাঁর সঙ্গে কথা বলেছেন, আবার দামাস্কাসে তিনি কেমন সাহসের সঙ্গে যীশুর নামে প্রচার করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বার্ণবা তাঁহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন, এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন, ও প্রভু যে তাঁহার সহিত কথা বলিয়াছেন, এবং কিরূপে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসপূর্ব্বক প্রচার করিয়াছেন, এ সকল তাঁহাদের কাছে বর্ণনা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু বার্ণবা শৌলকে গ্রহণ করে তাঁকে নিয়ে প্রেরিতদের কাছে গেলেন৷ দম্মেশকের পথে শৌল কিভাবে যীশুর দেখা পেয়েছেন ও প্রভু যীশু য়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আর কিভাবে তিনি দম্মেশকে সাহসের সঙ্গে যীশুর নাম প্রচার করেছেন, সেসব কথা তাদের সবিস্তারে জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন বার্ণবা তার হাত ধরে প্রেরিতদের কাছে নিয়ে গেলেন, এবং পথের মধ্যে কীভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন, ও প্রভু যে তাঁর সঙ্গে কথা বলেছিলেন, এবং কিভাবে তিনি দম্মেশকে যীশুর নাম সাহসের সঙ্গে প্রচার করেছিলেন, এসব তাঁদের কাছে বললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বার্ণবা তাঁহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন, এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন, ও প্রভু যে তাঁহার সহিত কথা বলিয়াছেন, এবং কিরূপে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসপূর্বক প্রচার করিয়াছেন, এই সকল তাঁহাদের কাছে বর্ণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বার্ণবা তাঁকে সংগে করে প্রেরিত্দের কাছে নিয়ে গিয়ে তাঁদের জানালেন, দামেস্কের পথে শৌল কিভাবে প্রভু যীশুকে দেখতে পেয়েছিলেন এবং প্রভু তাঁর সংগে কিভাবে কথা বলেছিলেন, আর দামেস্কে যীশুর সম্বন্ধে তিনি কিভাবে সাহসের সংগে প্রচার করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বার্নাবাস তাঁকে সংগে করে সাহাবীদের কাছে নিয়ে গিয়ে তাঁদের জানালেন, দামেস্কের পথে শৌল কিভাবে হযরত ঈসাকে দেখতে পেয়েছিলেন এবং ঈসা তাঁর সংগে কিভাবে কথা বলেছিলেন, আর দামেস্কে ঈসার সম্বন্ধে তিনি কিভাবে সাহসের সংগে তবলিগ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বারনাবাস তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রেরিত শিষ্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং কিভাবে পথের মাঝখানে শৌল প্রভুর দর্শন পেয়েছিলেন ও প্রভু তাঁর সঙ্গে কথা বলেছিলেন, কিভাবে শৌল অসমসাহসে দামাস্কাসে যীশুর নামে প্রচার করেছিলেন —সমস্ত কথা তাঁদের কাছে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বার্ণবা শৌলকে গ্রহণ করে তাঁকে নিয়ে প্রেরিতদের কাছে গেলেন৷ দম্মেশকের পথে শৌল কিভাবে যীশুর দেখা পেয়েছেন ও প্রভু যীশু যে তাঁর সঙ্গে কথা বলেছেন আর কিভাবে তিনি দম্মেশকে সাহসের সঙ্গে যীশুর নাম প্রচার করেছেন, সেসব কথা তাদের সবিস্তারে জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বার্ণবা তার হাত ধরে প্রেরিতদের কাছে নিয়ে গেলেন এবং পথের মধ্যে কীভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন, ও প্রভু যে তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং কিভাবে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন, এসব তাঁদের কাছে বললেন।