Acts 9:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শৌল জেরুশালেমে তাঁদের সঙ্গে সঙ্গে থাকতেন, ভিতরে আসতেন ও বাইরে যেতেন, প্রভুর নামে সাহসপূর্বক তবলিগ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে শৌল তাঁদের সঙ্গে থেকে গেলেন। তিনি স্বচ্ছন্দে জেরুশালেমে এদিক-ওদিক যাতায়াত করতে লাগলেন, প্রভুর নামে সাহসের সঙ্গে কথা বলতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল যিরূশালেমে তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিতেন, ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শৌল খ্রীষ্ট বিশ্বাসীদের সঙ্গে জেরুশালেমে থাকতেন, তিনি সেখানে সব জায়গায় গিয়ে সাহসের সঙ্গে প্রভুর নাম প্রচার করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শৌল যিরুসালেমে তাঁদের সঙ্গে থাকতেন, এবং ভিতরে ও বাইরে যাওয়া আসা করতেন, প্রভুর নামে সাহসের এর সঙ্গে প্রচার করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল যিরূশালেমে তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিতেন, ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, প্রভুর নামে সাহসপূর্বক প্রচার করিতেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে শৌল যিরূশালেমে শিষ্যদের সংগে রইলেন এবং তাঁদের সংগে চলাফেরা করতেন ও প্রভুর বিষয়ে সাহসের সংগে প্রচার করে বেড়াতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে শৌল জেরুজালেমে উম্মতদের সংগে রইলেন এবং তাঁদের সংগে চলাফেরা করতেন ও প্রভুর বিষয়ে সাহসের সংগে তবলিগ করে বেড়াতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন থেকে শৌল তাঁদের সঙ্গে বাস করতে লাগলেন এবং অবাধে জেরুশালেমের সর্বত্র যাতায়াত করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল খ্রীষ্ট বিশ্বাসীদের সঙ্গে জেরুশালেমে থাকতেন, তিনি সেখানে সব জায়গায় গিয়ে সাহসের সঙ্গে প্রভুর নাম প্রচার করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল যিরুশালেমে তাঁদের সঙ্গে থাকতেন এবং ভিতরে ও বাইরে যাওয়া আসা করতেন, প্রভুর নামে সাহসের এর সঙ্গে প্রচার করলেন,