Acts 9:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গ্রীক ভাষাবাদী ইহুদীদের সঙ্গে কথাবার্তা ও তর্ক করতেন, কিন্তু তারা তাঁকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি গ্রিকভাষী ইহুদিদের সঙ্গে আলাপ-আলোচনা ও তর্কবিতর্কে যুক্ত হলেন, কিন্তু তারা তাঁকে হত্যা করার চেষ্টা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভুর নামে সাহসপূর্ব্বক প্রচার করিতেন, আর তিনি গ্রীক ভাষাবাদী যিহূদীদের সহিত কথোপকথন ও তর্ক করিতেন; কিন্তু তাহারা তাঁহাকে বধ করিবার জন্য চেষ্টা করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি গ্রীকভাষী ইহুদীদের সঙ্গে তর্ক করেছিলেন বলে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি গ্রীক ভাষাবাদী যিহুদীদের সঙ্গে কথাবার্তা ও তর্ক করতেন; কিন্তু তারা তাঁকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে লাগল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গ্রীক ভাষাবাদী যিহূদীদের সহিত কথোপকথন ও তর্ক করিতেন; কিন্তু তাহারা তাঁহাকে বধ করিবার জন্য চেষ্টা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যিহূদীরা গ্রীক ভাষা বলত তাদের সংগে তিনি কথা বলতেন ও তর্ক করতেন, কিন্তু এই যিহূদীরা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইহুদীরা গ্রীক ভাষা বলত তাদের সংগে তিনি কথা বলতেন ও তর্ক করতেন, কিন্তু এই ইহুদীরা তাঁকে হত্যা করবার চেষ্টা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রকাশ্যে দৃঢ়ভাবে প্রভুর নাম প্রচার করতে থাকলেন। গ্রীকভাষী ইহুদীদের সঙ্গে এ নিয়ে তাঁর আলাপ-আলোচনা ও বিতর্ক চলত। তাই তারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি গ্রীকভাষী ইহুদীদের সঙ্গে তর্ক করেছিলেন বলে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি গ্রীক ভাষাবাদী ইহুদীদের সঙ্গে কথাবার্তা ও তর্ক করতেন; কিন্তু তারা তাঁকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে লাগল।