Acts 9:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাফোতে টাবিথা নাম্নী এক মহিলা সাহাবী ছিলেন, অনুবাদ করলে এই নামের অর্থ দর্কা [হরিণী]; তিনি নানা সৎকর্ম ও দানকার্যে ব্যাপৃত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জোপ্পায় টাবিথা নামে এক মহিলা শিষ্য ছিলেন (এই নামের অনূদিত অর্থ, দর্কা ); তিনি সবসময় সৎকর্ম করতেন ও দরিদ্রদের সাহায্য করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাফোতে এক শিষ্যা ছিলেন, তাঁহার নাম টাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দর্কা [হরিণী]; তিনি নানা সৎক্রিয়া ও দানকার্য্যে ব্যাপৃতা ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাফোতে টাবিথা বা দর্কা (যার অর্থ ‘হরিণী’) নামে এক শিষ্য়া ছিলেন৷ তিনি সব সময় লোকের উপকার করতেন, বিশেষ করে গরীবদের সাহায্য করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যোফাতে এক শিষ্যা ছিল তার নাম টাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দর্কা (হরিণী); তিনি গরীবদের জন্য নানান সৎ কাজ ও দান করতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাফোতে এক শিষ্যা ছিলেন, তাঁহার নাম টাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দর্কা [হরিণী]; তিনি নানা সৎক্রিয়া ও দানকার্যে ব্যাপৃত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাফো শহরে টাবিথা নামে একজন শিষ্যা ছিলেন। গ্রীক ভাষায় এই নামের অর্থ দর্কা। তিনি সব সময় অন্যদের উপকার করতেন ও গরীবদের সাহায্য করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাফা শহরে টাবিথা নামে একজন উম্মত ছিলেন। গ্রীক ভাষায় এই নামের অর্থ দর্কা। তিনি সব সময় অন্যদের উপকার করতেন ও গরীবদের সাহায্য করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোপ্পা নগরে টাবিথা নামে একজন শিষ্যা ছিলেন। তাঁর নামের অর্থ গ্রীক ভাষায় দর্কা অর্থাৎ হরিণী। তিনি খুব দয়াশীল মহিলা ছিলেন। দান-ধ্যান ও মানুষের সেবায় তিনি দিন কাটাতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাফোতে টাবিথা বা দর্কা যার অর্থ “হরিণী” নামে এক শিষ্য ছিলেন৷ তিনি সব সময় লোকের উপকার করতেন, বিশেষ করে গরীবদের সাহায্য করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোফা শহরে এক শিষ্যা ছিল তার নাম টাবিথা, অনুবাদ করলে এই নামের অর্থ দর্কা (হরিণী); তিনি গরিবদের জন্য নানান সৎ কাজ ও দান করতেন।