Amos 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, অম্মোনীয়দের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য আমি তাদের দণ্ড নিবারণ করবো না; কেননা তারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করেছিল, যেন নিজেদের সীমা সম্প্রসারণ করতে পারে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “অম্মোনের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল, যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, অম্মোন-সন্তানদের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহাদের দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীদের উদর বিদীর্ণ করিয়াছিল, যেন আপনাদের সীমা বৃদ্ধি করিতে পারে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, অম্মোন-সন্তানদের তিনটা অধর্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহাদের দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীদের উদর বিদীর্ণ করিয়াছিল, যেন আপনাদের সীমা বৃদ্ধি করিতে পারে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “অম্মোনের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ তার সীমানা বাড়াবার জন্য সে গিলিয়দের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “অম্মোনের তিনটা গুনাহ্, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ তার সীমানা বাড়াবার জন্য সে গিলিয়দের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলছেন,আম্মোনীদের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। রাজ্য বিস্তারের সময়ে তারা গিলিয়দের অন্তঃসত্ত্বা নারীদের উদর করেছে বিদীর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই অম্মোনের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা গিলিয়দে গর্ভবতী নারীদের হত্যা করেছিল| অম্মোনবাসীরা এই কাজগুলো করেছিল এই জন্য যাতে তারা তাদের রাজ্য নিতে পারে এবং তাদের রাজ্যকে আরো বড় করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “অম্মোনের লোকেদের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা গিলিয়দীয় গর্ভবতী স্ত্রীদের দেহ চিরে ছিল, যেন তারা তাদের সীমা বাড়াতে পারে।