Amos 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি রব্বার প্রাচীরে আগুন জ্বালাবো, তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে, যুদ্ধের দিনে সিংহনাদ হবে, ঘূর্ণিবাতাস দিনে প্রচণ্ড ঝটিকা হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি রব্বার প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার সমস্ত দুর্গকে গ্রাস করবে যুদ্ধের দিনে রণনাদের কালে, ঝড়ের সময়ে প্রবল ঘূর্ণিবায়ুর কালে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি রব্বার প্রাচীরে অগ্নি জ্বালাইব, তাহা তাহার অট্টালিকা সকল গ্রাস করিবে, যুদ্ধের দিনে সিংহনাদ হইবে, ঘূর্ণ্যবায়ুর দিনে প্রচণ্ড ঝটিকা হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি রব্বার প্রাচীরে অগ্নি জ্বালাইব, তাহা তাহার অট্টালিকা সকল গ্রাস করিবে, যুদ্ধের দিনে সিংহনাদ হইবে, ঘূর্ণবায়ুর দিনে প্রচণ্ড ঝটিকা হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যুদ্ধের দিনে যুদ্ধের হাঁকের মধ্যে, ভয়ংকর ঝড়ের মত যুদ্ধের মধ্যে আমি রব্বার দেয়ালে আগুন ধরিয়ে দেব; তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যুদ্ধের দিনে যুদ্ধের হাঁকের মধ্যে, ভয়ংকর ঝড়ের মত যুদ্ধের মধ্যে আমি রব্বার দেয়ালে আগুন ধরিয়ে দেব; তা তার কেল্লাগুলো পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে জন্য আমি রব্বার দেওয়ালে আগুন দেব| সেই আগুন রব্বার উঁচু মিনার ধ্বংস করবে| ঘূর্ণী ঝড়ের মত তাদের রাজ্যের মধ্যে বিপদ এসে ঢুকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি রব্বার দেওয়ালে আগুন জ্বালাব এবং তা তার রাজপ্রাসাদগুলি গ্রাস করবে, যুদ্ধের দিনের চিত্কার হবে, ঘূর্ণিবায়ুর দিনের প্রচণ্ড ঝড় হবে।