Amos 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুশালেম থেকে তাঁর কণ্ঠস্বর শোনাবেন; তাতে ভেড়ার রাখালদের চারণভূমিগুলো শোক করবে হবে, কর্মিলের শিখর শুকিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন, তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি; মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে, কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, সদাপ্রভু সিয়োন হইতে গর্জ্জন করিবেন, যিরূশালেম হইতে আপন রব শুনাইবেন; তাহাতে মেষপালকদের চরাণীস্থান সকল শোকান্বিত হইবে, কর্ম্মিলের শিখর শুষ্ক হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, সদাপ্রভু সিয়োন হইতে গর্জন করিবেন, যিরূশালেম হইতে আপন রব শুনাইবেন; তাহাতে মেষপালকদের চরাণীস্থান সকল শোকান্বিত হইবে, কর্মিলের শিখর শুষ্ক হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমোষ বললেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন এবং যিরূশালেম থেকে জোরে কথা বলছেন। তাতে রাখালদের চারণ ভূমি সব শুকিয়ে যাচ্ছে ও কর্মিল পাহাড়ের চূড়ার গাছপালা মরে যাচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোস বললেন, “মাবুদ সিয়োন থেকে গর্জন করছেন এবং জেরুজালেম থেকে জোরে কথা বলছেন। তাতে রাখালদের চারণ ভূমি সব শুকিয়ে যাচ্ছে ও কর্মিল পাহাড়ের চূড়ার গাছপালা মরে যাচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর উক্তি: সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ, ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ, মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে, কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোষ বললেন: “সিয়োনে প্রভু সিংহের মতো গর্জন করবেন| জেরুশালেম থেকে তাঁর কণ্ঠের উচ্চস্বর গর্জিত হবে| মেষপালকদের সবুজ তৃণভূমি শুকিয়ে বাদামী হয়ে যাবে| এমনকি কর্ম্মিলের শিখর শুকিয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন; তিনি যিরূশালেম থেকে তাঁর স্বর উচ্চ করবেন। মেষপালকদের চরানভূমি শোকার্ত হবে, কর্মিলের চূড়া শুকিয়ে যাবে।”