Amos 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দামেস্কের অর্গল ভেঙ্গে ফেলবো, আবনের উপত্যকা থেকে সেখানকার নিবাসীকে ও বৈৎ-এদন থেকে রাজদণ্ডধারীকে মুছে ফেলব; এবং অরামের লোকেরা বন্দী হয়ে কীরে যাবে; মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দামাস্কাসের তোরণদ্বার ভেঙে ফেলব; আমি আবন-উপত্যকায় স্থিত রাজাকে ধ্বংস করব এবং তাকেও করব, যে বেথ-এদনে রাজদণ্ড ধারণ করে। অরাম দেশের লোকেরা কীরে নির্বাসিত হবে,” সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দম্মেশকের অর্গল ভাঙ্গিয়া ফেলিব, আবনের সমস্থলী হইতে নিবাসীকে ও বৈৎ-এদন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব; এবং অরামের লোকেরা বন্দি হইয়া কীরে যাইবে; ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দম্মেশকের অর্গল ভাঙ্গিয়া ফেলিব, আবনের সমস্থলী হইতে নিবাসীকে ও বৈৎ-এদন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব; এবং অরামের লোকেরা বন্দি হইয়া কীরে যাইবে; ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দামেস্কের ফটকের আগল ভেংগে ফেলব; আমি আবনের উপত্যকার লোকদের এবং বৈৎ-এদনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। অরামের লোকেরা বন্দী হয়ে কীরে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দামেস্কের দরজার আগল ভেংগে ফেলব; আমি আবনের উপত্যকার লোকদের এবং বৈৎ-আদনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। সিরিয়ার লোকেরা বন্দী হয়ে কীরে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাছাড়াও, আমি দম্মেশকের গেটের শক্ত শিকগুলো ভাঙব| আবনের উপত্যকাতে যে ব্যক্তি সিংহাসনে বসে আছে তাকে আমি সরিয়ে দেব| বৈৎ-এদনে যে রাজা রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| অরামের লোকরা পরাস্ত হবে এবং জনসাধারণ তাদের কীর রাজ্যে নিয়ে যাবে|” প্রভু ঐ কথাগুলোই বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দম্মেশকের দরজার সমস্ত খুঁটি ভেঙে ফেলব এবং আবনে বসবাসকারী লোকেদের ও বৈৎ-এদনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, অরামের লোকেরা কীরে বন্দী হয়ে যাবে,” এই কথা সদাপ্রভু বলেন।