Amos 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, গাজার তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য আমি তার দণ্ড নিবারণ করবো না, কেননা তারা ইদোমের হাতে তুলে দেবার জন্য সমস্ত লোককে বন্দী করে নিয়ে গিয়েছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “গাজার তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। কারণ সে সমস্ত সমাজকে বন্দি করে ইদোমের কাছে তাদের বিক্রি করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা ইদোমের কাছে সমর্পণ করিবার জন্য সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধর্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা ইদোমের কাছে সমর্পণ করিবার জন্য সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “গাজার তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “গাজার তিনটা গুনাহ্, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলছেনঃ ফিলিস্তিয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। সমগ্র একটা জাতিকে বন্দী করে এরা বিক্রী করে দিয়েছিল ইদোমের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাটি বলেন: “আমি সত্যিই ঘসাবাসীদের তাদের বহু অন্যায় কাজের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা একটি দেশের সমস্ত লোককে নিয়েছিল এবং তাদের ক্রীতদাস হিসাবে ইদোমে পাঠিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “ঘসার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের বন্দী করে নিয়ে গিয়েছে ইদোমের হাতে সমর্পণ করার জন্য।