Amos 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি অস্দোদ থেকে সেখানকার নিবাসীকে ও অস্কিলোন থেকে রাজদণ্ড-ধারীকে মুছে ফেলব; ইক্রোণের বিপক্ষে আমার হাত বাড়িয়ে দেবো, আর ফিলিস্তিনীদের অবশিষ্টাংশও বিনষ্ট হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অস্দোদের রাজাকে ধ্বংস করব, অস্কিলোনের রাজদণ্ডধারীকেও করব। আমি ইক্রোণের বিপক্ষে আমার হাত প্রসারিত করব, যতক্ষণ না শেষতম ফিলিস্তিনীর মৃত্যু হয়,” সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অস্দোদ হইতে নিবাসীকে ও অস্কিলোন হইতে রাজদণ্ড-ধারীকে উচ্ছিন্ন করিব; ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অস্দোদ হইতে নিবাসীকে ও অস্কিলোন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব; ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অস্দোদের লোকদের এবং অস্কিলোনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। আমি ইক্রোণের বিরুদ্ধে আমার হাত উঠাব, তাতে পলেষ্টীয়দের বেঁচে থাকা লোকেরা মারা পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অস্দোদের লোকদের এবং অস্কিলোনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। আমি ইক্রোণের বিরুদ্ধে আমার হাত উঠাব, তাতে ফিলিস্তিনীদের বেঁচে থাকা লোকেরা মারা পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আস্দোদের নাগরিকদের ও আস্কোলনের রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি অস্দোদের সিংহাসনে যে ব্যক্তি বসে আছে তাকে সরিয়ে দেব| অস্কিলোনে যে রাজাটি রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| আমি ইক্রোণর সাধারণ মানুষদের শাস্তি দেব| তখন পলেষ্টীয়দের মধ্যে যারা এখনও পর্যন্ত জীবিত অবস্থায় বেঁচে আছে তারা মরবে|” প্রভু ঈশ্বর ঐ কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অসদোদে বসবাসকারী লোকেদের ও অস্কিলোনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, আমি ইক্রোনের বিপক্ষে আমার হাত বিস্তার করব এবং অবশিষ্ট পলেষ্টীয়দের বিনষ্ট করব,” প্রভু সদাপ্রভু এই কথা বলেন।